Kylian Mbappe: জল্পনার অবসান, পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন এমবাপে, কোন ক্লাবে যাচ্ছেন ফরাসি তারকা?
জল্পনা চলছিল অনেকদিন ধরেই। প্যারিস সাঁ-জা-র সঙ্গে নতুন চুক্তি করেননি। ফলে দল ছাড়া নিশ্চিত হয়ে গিয়েছিল। অবশেষে শনিবার নিজের পিএসজি ছাড়ার কথা ঘোষণা করে দিলেন এমবাপে। ফরাসির তারকার পরের গন্তব্য কোথায়? রিয়াল মাদ্রিদ নাকি অন্য ক্লাব? ইউরো কাপের আগেই শুরু হয়েছে জল্পনা।
কিলিয়ান এমবাপ্পে নিশ্চিত করেছেন যে তিনি মরশুম শেষে ছাড়বেন।রবিবার তুলুজের বিরুদ্ধে ম্যাচটাই পিএসজির জার্সিতে এমবাপের শেষ ম্যাচ।সমাজ মাধ্যমে ফরাসি তারকা জানিয়েছেন, "আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটাই আমার শেষ মরশুম ছিল। আমি চুক্তি নবীকরণ করছি না। রবিবার পার্ক দে প্রিন্সেসে শেষ ম্যাচ আমি খেলব।"একইসঙ্গে এমবাপে বলেন, এটি অনেক আবেগের, আমি সবচেয়ে বড় ফরাসি ক্লাবে খেলার সুযোগ পেয়েছি, বিশ্বের অন্যতম সেরা ক্লাবের সদস্য হওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করেছি। '

পিএসজি কর্তারা অনেকদিন ধরেই এমবাপের সঙ্গে নতুন চুক্তি করার চেষ্টা করছিলেন। এই তারকা স্ট্রাইকারের উপর চাপ সৃষ্টিও করা হচ্ছিল। কিন্তু কোনওভাবেই রাজী হলেন না নিজের দেশের ক্লাবের সঙ্গী চুক্তি নবীকরণ করতে।
MERCI. @PSG_inside pic.twitter.com/t0cL2wPpjX
— Kylian Mbappé (@KMbappe) May 10, 2024
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ০-১ গোলে হেরে গেছে এমবাপের দল পিএসজি। জার্মান ক্লাবটির মাঠে প্রথম লেগেও তারা হেরেছিল একই ব্যবধানে। ফলে ২-০ গোলে হেরে এবারের মতো ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে গিয়েছে পিএসজি।এই হারে পিএসজির সঙ্গে ধাক্কা খেয়েছেন এমবাপেও। ব্যালন ডি'অর জয়ের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে তার জন্য।
এমবাপে অতীতে চারবার পিএসজি ছাড়ার পথে পা বাড়িয়েছিলেন। তবে প্রতিবারই তাঁকে আটকে দেয় ক্লাব। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রকে পর্যন্ত আসরে নামতে হয়েছিল। তাঁর অনুরোধেই শেষবার এমবাপে দলে থাকেন, তবে এবার আর সেটা হল না। এমবাপের পরের গন্তব্য হিসেবে প্রথমেই নাম আছে রিয়ালের। তবে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।
-
১৯টি রাজ্য ও কেন্দ্র তাঁর বিরুদ্ধে একজোট হয়েছে, তিনি একা লড়ছেন, দাবি মমতার -
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর -
বাড়বে গরম, তবে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কী আপডেট উত্তরবঙ্গের? -
হরমুজ আটকালেই পাল্টা হামলার হুমকি ইরানের, কী করবে আমেরিকা? -
'ইরান ফিরুক, না ফিরুক, কিছু যায় আসে না', বৈঠক ভেস্তে গেলেও তেহরানকে চমকে চলেছেন ট্রাম্প -
নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী, বিহারে বিজেপি যুগ শুরু -
'বোমের জবাব ব্যালটে দিন', বীরভূমের সভা থেকে তৃণমূলকে সরাতে আবেদন অমিত শাহের -
পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমছে না, বাজার খুলতেই শেয়ার বাজারে বিরাট পতন, উধাও কয়েক লক্ষ কোটি টাকা -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই








Click it and Unblock the Notifications