East Bengal: শীর্ষপদে পালাবদল হল ইস্টবেঙ্গলের, ঝুলনকে কমিটিতে এনে চমক দিলেন কর্তারা
প্রায় নিঃশব্দে পালাবদল হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাবের। দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর অবশেষে সচিবের পদ ছাড়লেন কল্যাণ মজুমদার। একইসঙ্গে বদল হল সভাপতি পদে। এবার ইস্টবেঙ্গল ক্লাবে কোন ভোটাভুটি হল না, নির্বাচন ছাড়া শাসক দল ক্ষমতায় চলে এলো।
নতুন কমিটিতে সবথেকে বড় চমকের নাম ঝুলন গোস্বামী। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে এবার কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত করেছে ইস্টবেঙ্গল ক্লাব। সচিব, সভাপতি ছাড়াও গোটা কমিটিতে একাধিক বদল হয়েছে সেখানে সমাজের বিশিষ্ট মানুষদের জায়গা করে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। বুধবার বিকেলের শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে নতুন কমিটির নাম ঘোষণা করে দিলেন ইস্টবেঙ্গল কর্তারা।

নতুন কমিটিতে সহ সচিব হয়েছেন শান্তিরঞ্জন দাশগুপ্ত। বাকি সদস্যরা হলেন অর্থ সচিব-সদানন্দ মুখোপাধ্যায়, কোষাধ্যক্ষ-দেবদাস সমাজদার, ফুটবল সচিব-সৈকত গঙ্গোপাধ্যায়, ক্রিকেট সচিব-সঞ্জীব আচার্য , হকি সচিব-প্রবীর কুমার দফাদার, অ্যাথলেটিক্স সচিব-পার্থ প্রতীম রায়, টেনিস সচিব-ইন্দ্রনীল ঘোষ, মাঠ সচিব -রজত গুহ।কার্যকরী সমিতিতেই থাকলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার।
নতুন কমিটির হয়ে প্রথম দিনেই মাঠে নামলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনিই সাংবাদিক সম্মেলনের সব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব নিলেন নিজেই। নতুন কমিটির লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, 'এই কমিটি সদ্য ক্ষমতায় এসেছে। ফলে এখনও আলোচনা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন কমিটি আলোচনায় বসবে এবং তারপর ক্লাবেই সাংবাদিক সম্মেলন করে তা ঘোষণা করা হবে।'
বিগত কয়েকবারের মতো এবারও ভোটাভুটি হল ইস্টবেঙ্গল ক্লাবে। বিরোধী শূন্য প্রতিষ্ঠান প্রসঙ্গে শীর্ষকর্তার সাফ জবাব, 'বিরোধীদের দায়িত্ব আমরা নিতে পারব না। তবে আমরা এমন কোনও কাজ করিনি যার জন্য বিরোধী তৈরি হতে পারে।' এদিন মোট ৩৮ জনের কমিটি ঘোষণা করা হয়েছে।
ঝুলন গোস্বামী বলেন, 'ছোট বেলা থেকেই ইস্টবেঙ্গল ক্লাবের আমি সমর্থক । কোনও দিন স্বপ্নেও ভাবিনি ইস্টবেঙ্গল ক্লাবের কমিটিতে আমি জায়গা পাব। এরজন্য সমস্ত কর্তাদের আমার প্রণাম। চেষ্টা করব ফুটবল হোক বা ক্রিকেট সমস্ত খেলার উন্নতিতে নিজের অবদান রাখতে।
-
ইরান-মার্কিন উত্তেজনা বাড়ছেই! ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে উপহাস তেহরানের গালিবাফের, দিলেন পাল্টা হুঁশিয়ারি -
১৯টি রাজ্য ও কেন্দ্র তাঁর বিরুদ্ধে একজোট হয়েছে, তিনি একা লড়ছেন, দাবি মমতার -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
হরমুজ নিয়ে মাত্রাতিরিক্ত দাবিদাওয়া জানিয়ে চলেছে আমেরিকা, বিরক্ত ইরান -
'বাংলায়ও বুলডোজার চলবে', তৃণমূলকে নন্দকুমারের সভা থেকে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের -
তৃণমূল কংগ্রেসের সমর্থন অভিনেতা বিজয়ের টিভিকে-কে, ২০২৬-এ তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক -
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর











Click it and Unblock the Notifications