ISL: মাইলস্টোন ম্যাচে জয় পেল জামশেদপুর, রেফারিং নিয়ে বির্তকের মধ্যে দৃষ্টান্ত প্রাঞ্জলের
রবিবাসরীয় আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি এবং কেরল ব্লাস্টার্স। এই ম্যাচে ১-০ গোলে জয় পেল জামশেদপুর এফসি। আইএসএলে এটা ছিল জামশেদপুর এফসির কাছে মাইলস্টোন ম্যাচ। ১৫০তম ম্যাচকে জয় দিয়েই স্মরণীয় করে রাখল ইস্পাত নগরীর দল।
শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হারের পর ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ছিল জামশেদপুর এফসি। ৪-২-৩-১ ছকে দল সাজান জামশেদপুরের কোচ খালেদ জামিল। অন্যদিকে কেরলও খেলতে শুরু করে ৪-২-৩-১ ছকেই। দুই দলই মাঝমাঠকে দখলে রাখার রণকৌশল নেয়। যার প্রভাব দেখা গেল খেলাতেও।

দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্বক ছকে খেলতে শুরু করে কেরল। ৫৪ মিনিটে নোওচা সিং সুযোগ পেয়েছিলেন, কিন্তু গোল করতে পারলেন না। তবে ৬১ মিনিটে গোল করল জামশেদপুর। তবে গোল এল নাটকীয়ভাবে। প্রতীক চৌধুরির গোলের পর দেখা যায় সহকারী রেফারি পতাকা তুলে ধরেছেন এবং অফ সাইডের নির্র্দেশ দিয়েছেন। কিন্ত রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় সহকারি রেফারির সঙ্গে কথা বলে গোলের সিদ্ধান্ত ঘোষণা করেন।
আইএসএলে রেফারিদের মান নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কিন্তু বাঙালি প্রাঞ্জল কিন্তু এই ম্যাচে নজির সৃষ্টি করলেন । এরপর দুই দল বেশ কিছু পরিবর্তন করে। কিন্তু গোল আর হয়নি। ১-০ গোলে জিতেই মাঠ ছারল জামশেদপুর। এই ম্যাচ জিতে ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল খালিদ জামিলের দল। অন্যদিকে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে কেরল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications