Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL Final: আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে বেঙ্গালুরু এফসি, আত্মবিশ্বাসী দুই শিবিরই

ISL Final: আইএসএলের লিগ শিল্ড জেতার পর এবার মোহনবাগান সুপার জায়ান্টের টার্গেটের কাপ জেতা। কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।

দুই বছর আগে বেঙ্গালুরু এফসিকে ফাইনালে হারিয়ে খেতাব জেতে এটিকে মোহনবাগান। এরপরই ক্লাবের নাম বদলে করা হয় মোহনবাগান সুপার জায়ান্ট।

ISL Final

গত বছর ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে পরাস্ত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। টানা তিন মরশুম আইএসএলের ফাইনালে জায়গা করে নিয়েছে সবুজ মেরুন। বিগত পাঁচ মরশুম ধরলে সংখ্যাটা চার।

মোহনবাগান সুপার জায়ান্ট হেড কোচ হোসে মোলিনা অতীতের কথা মাথায় রাখতে চাইছেন না। বেঙ্গালুরু এফসি শেষবার আইএসএল খেতাব জিতেছে ২০১৮-১৯ মরশুমে। ২০২২-২৩ মরশুমে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সবুজ মেরুনের কাছে ফাইনালে পরাস্ত হয়ে। বেঙ্গালুরু এফসি কলকাতাকে নিজেদের সেকেন্ড হোম বলেই চিহ্নিত করছে।

মোলিনা এদিন বলেন, আগে কী হয়েছে তাকে গুরুত্ব দিচ্ছি না। মোহনবাগান সুপার জায়ান্টের জন্য নিজের সেরাটা দিচ্ছি। ভালো খেলে আমরা ইতিমধ্যেই লিগ শিল্ড জিতেছি। এবার আইএসএল কাপ জিততেও গোটা দল বদ্ধপরিকর। উল্লেখ্য, গত মরশুমে লিগ শিল্ড জিতলেও কাপ ফাইনালে হারতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে।

বেঙ্গালুরু এফসির হেড কোচ জেরার্ড জারাগোজা বলেন, আমরা ফাইনালের জন্য প্রস্তুত। আগে ফাইনালে হেরেছিলাম বলে তার থেকে বাডৃতি মোটিভেশন খোঁজার দরকার নেই। দলের সকলেই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন। কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণে বেঙ্গালুরু এফসি ২০১৯ সালে আইএসএল চ্যাম্পিয়ন হয়, সেবার সহকারী কোচ ছিলেন জারাগোজা।

জারাগোজার কথায়, দলে কোনও সমস্যা নেই। কলকাতায় আমরা ঘরের মাঠে খেলার অনুভূতি পাই। এখানে আমরা ডুরান্ড কাপ খেলেছি। প্লে-অফেও আমরা যেভাবে খেলেছি তাতে ফাইনাল নিয়েও আমরা আত্মবিশ্বাসী।

মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়র শুভাশিস বোস বলেন, ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে নামলে সব সময় রোমাঞ্চ অনুভব করি। কালকের ম্যাচেও সমর্থকদের সমর্থন গোটা দলকে উজ্জীবিত রাখবে বলে আশাবাদী শুভাশিস।

চলতি আইএসএলে মোহনবাগান লিগ শিল্ড জিতেছিল। পয়েন্ট তালিকায় বেঙ্গালুরু ছিল তিনে। সুনীল ছেত্রী কালই শেষবার মাঠে নামবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। সুনীলের হাতে কাপ তুলে দিতে মরিয়া থাকবেন বেঙ্গালুরুর ফুটবলাররা। বিগত আট মরশুমে এই নিয়ে চারবার ফাইনাল খেলবে বেঙ্গালুরু এফসি। কাল ফাইনাল শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+