ISL 2024-25: আইএসএলে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের, পয়েন্ট তালিকার দুইয়ে এফসি গোয়া

ISL 2024-25: আইএসএলে হারের হ্যাটট্রিকের লজ্জার সম্মুখীন হলো ইস্টবেঙ্গল। আজ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১-০ গোলে লাল হলুদকে হারাল এফসি গোয়া।

মুম্বই সিটি এফসি ও মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাস্ত হওয়ার পর আজও খালি হাতেই ফিরতে হলো অস্কার ব্রুজোর দলকে।

ISL 2024-25

ম্যাচের তিন মিনিটের মাথায় ইস্টবেঙ্গল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। লাল চুংনুঙ্গা ভালো বল বাড়িয়েছিলেন বিষ্ণু পুথিয়াকে। কিন্তু বিষ্ণুর প্রয়াস অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে এফসি গোয়া।

লাল হলুদ রক্ষণকে চাপে ফেলার চেষ্টা চালাতে থাকে গোয়া। ওডেই ওনাইন্ডিয়ার শট থেকে গোল আসেনি। এরপরও একাধিক সুযোগ নষ্ট করে গোয়া। ম্যাচের ১৩ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় তারা। হিজাজি মাহেরের জন্য গোয়া কর্নার আদায় করে নিয়েছিল।

সেট পিস থেকেই গোয়া গোল পেয়ে যায় এদিন। বোরহা হেরেইরার ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন ব্রাইসন ফার্নান্ডেজ। এর মিনিট সাতেক পর সমতা ফেরানোর সুযোগ পায় ইস্টবেঙ্গল। দিমিত্রিয়স দিয়ামান্তাকসের থেকে বল পেলেও তা তিনকাঠিতে রাখতে পারেননি রিচার্ড সেলিস।

৫২ মিনিটে বিষ্ণুর থেকে বল পেয়ে আরেকবার গোলের সুযোগ নষ্ট করেন সেলিস। ইস্টবেঙ্গল সমতা ফেরানোর চেষ্টা চালালেও লাভ হয়নি ক্লেটন সিলভার জায়গায় নেমে ডেভিড লাহ্লানসাঙ্গাও এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত গোলটি। তবে এফসি গোয়ার রক্ষণে চাপ তৈরির নিরিখে এদিন এগিয়ে ছিলেন সেলিস।

বিষ্ণু ও নন্দকুমার সেকর সেলিসকে বেশ কয়েকটি ভালো বল বাড়ান। তবে কখনও তাঁর ডান পায়ের শট, কখনও বা হেড বাঁচিয়ে দেন গোয়ার গোলরক্ষক। ৮৮ মিনিটের মাহেরের থেকে বল পেয়েও কাজের কাজ করতে পারেননি লাল চুংনুঙ্গা। শেষ অবধি তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল এফসি গোয়া।

ঘরের মাঠে এদিনের জয়ের সুবাদে এফসি গোয়া ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে চলে এলো। ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+