ISL 2024-25: নর্থইস্ট ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল, প্রত্যয়ী অস্কার, বিষ্ণু হতে পারেন তুরুপের তাস
ISL 2024-25: আইএসএলে কাল ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি ইস্টবেঙ্গল। এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়ে লাল হলুদ প্রথম জয়টি তুলে নেবে বলে আত্মবিশ্বাসী অস্কার ব্রুজো।
দিন কুড়ি আগে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৯ জনে অনেকটা সময় খেলেও ম্যাচ ড্র রাখতে পেরেছিল ইস্টবেঙ্গল। সেই পারফরম্যান্স থেকেই আত্মবিশ্বাসের রসদ খুঁজছে লাল হলুদ।

ইতিমধ্যেই ৯ ম্যাচে ২১ গোল করেছে নর্থইস্ট। তাদের আক্রমণ সামলে গোলের রাস্তা খুলতে হবে ইস্টবেঙ্গলকে। ব্রুজো বলেন, ওদের আক্রমণ নিশ্চিতভাবেই শক্তিশালী। লিগ টেবলে তিনে রয়েছে। ফলে ওদের গোল করাটাই মূল লক্ষ্য থাকবে। তবে এটাও ঠিক ওরা ১৫টি গোল হজম করেছে।
ব্রুজো ঠিক এই জায়গাটিই ধরছেন। তাঁর মতে, নর্থইস্ট প্রথম চারটি দলের মধ্যে সবচেয়ে বেশি গোল হজম করেছে। ফলে রক্ষণের ফাটল খুঁজে বের করাটা কঠিন নয়। ওদের দুর্বলতাকে কাজে লাগাতে হবে। সেই সঙ্গে আমাদের আক্রমণও নিখুঁত হতে হবে। বাড়তি পরিশ্রম করে ওদের রক্ষণে ফাটল ধরালেই আমাদের লাভ।
ইস্টবেঙ্গল ৯ ম্যাচে মাত্র চারটি গোল করেছে। আক্রমণের ঝাঁঝ বাড়াতে চাইছেন অস্কার। তবে নিজের দলের রক্ষণভাগ নিয়ে সন্তুষ্ট অস্কার। বললেন, আমাদের চেয়ে বেশি গোল খাওয়া আরও ৮টি দল রয়েছে। ক্রস, আক্রমণে লোক বাড়ানো, ফিনিশিং, সেটপিসের সাফল্যে দল পিছিয়ে, মানছেন লাল হলুদ কোচ।
নন্দকুমার সেকর ও মহেশ কার্ডের কারণে নেই। দুজনেই উইংয়ের বড় ভরসা। কালকের ম্যাচে বিষ্ণুকে শুরু থেকে খেলাবেন বলে জানালেন অস্কার। তিনি বলেন, নন্দ বা মহেশের জায়গায় অনেককেই খেলিয়েছি। তবে আত্মবিশ্বাস, দক্ষতার নিরিখে বিষ্ণু ভালো জায়গায় আছেন।
রিজার্ভ টিম থেকে সিনিয়র দলে এসে সকলের সহযোগিতা পেয়ে এবং বিশেষ করে কোচ যেভাবে উৎসাহিত করছেন তাতে খুশি বিষ্ণু। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার কথাও জানালেন।
নর্থইস্টের হয়ে ৯ ম্যাচে ১১টি গোল করেছেন আলাদিন আজারেই। সঙ্গে চারটি অ্যাসিস্ট। ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই বলে জানালেও অস্কার বলেন, আলাদিনকে সকলে মিলেই আটকাতে হবে। জায়গা ছাড়া যাবে না। আলাদিনের চারপাশের প্লেয়ারদের আটকে দিয়েই বাজিমাত করতে চান অস্কার।
ক্লেটন সিলভা যে সেরা ছন্দে নেই সেটা মেনে নিলেও তাঁকে ছন্দে ফেরানোর চেষ্টা চলছে। কোচের কথায়, ক্লেটন ক্লাবকে অনেক দিয়েছেন। কিন্তু প্রি-সিজন থেকেই ওঁর সমস্যা চলছে। চেষ্টা করছি ওঁকে সেরা ফর্মে আনার।
আইএসএলে নর্থইস্টের বিরুদ্ধে টানা চারবার অপরাজেয় থাকার পর গত মরশুমের শেষ ম্যাচে লাল হলুদ পরাস্ত হয়েছিল। এবার মধুর প্রতিশোধ নেওয়ার পালা। নর্থইস্ট অবশ্য দারুণ ছন্দে রয়েছে। শেষ চারটির মধ্যে জিতেছে তিনটিতে, একটি ড্র। নর্থইস্টকে ইস্টবেঙ্গল হারিয়েছে ২ বার। নর্থইস্ট লাল হলুদকে হারিয়েছে ৪ বার। দুটি ম্যাচ ড্র হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications