Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: আইএসএলে প্রথম জয়ের মুখ দেখল নর্থইস্ট ইউনাইটেড, টানা দ্বিতীয় ম্যাচে পরাস্ত চেন্নাইয়িন

ISL 2023-24: আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের মুখ দেখল নর্থইস্ট ইউনাইটেড এফসি। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে জন আব্রাহামের মালিকানাধীন দল ৩-০ গোলে হারাল চেন্নাইয়িন এফসিকে।

চেন্নাইয়ের দলটি চলতি মরশুমের আইএসএলে টানা দুটি ম্যাচে পরাস্ত হলো। প্রথমার্ধে নর্থইস্ট এগিয়ে ছিল ১ গোলে। বল দখলের টক্করে চেন্নাইয়িন এদিন নর্থইস্টের চেয়ে এগিয়ে থাকলেও কাজের কাজটা করে গেল নর্থইস্ট।

ISL 2023-24: আইএসএলে প্রথম জয়ের মুখ দেখল নর্থইস্ট ইউনাইটেড

এই ম্যাচের আগে অবধি দুই দলের ১৮টি দ্বৈরথের মধ্যে চেন্নাইয়িন জিতেছিল সাতটিতে, নর্থইস্ট ৬টিতে, ড্র হয়েছিল পাঁচটি ম্যাচ। গত বছরের ডিসেম্বরে এই স্টেডিয়ামেই নর্থইস্টকে ৭-৩ গোলে বিধ্বস্ত করেছিল চেন্নাইয়িন। আওয়েন কয়েলের প্রশিক্ষণাধীন চেন্নাইয়িনের কাছে পাঁচটির মধ্যে চারটিই হেরেছিল নর্থইস্ট।

যদিও আজ চাকা উল্টোদিকে ঘুরতে শুরু করল। হুয়ান পেদ্রো বেনালির দল ঘুরে দাঁড়াল নিজেদের দ্বিতীয় হোম ম্যাচেই। প্রথম ম্যাচে নর্থইস্ট ঘরের মাঠে ১-২ গোলে পরাস্ত হয়েছিল মুম্বই সিটি এফসির কাছে। চেন্নাইয়িন ভুবনেশ্বরে ওডিশা এফসির কাছে হেরে পা রেখেছিল গুয়াহাটিতে। যদিও দুটো অ্যাওয়ে ম্য়াচ থেকে তারা ফিরছে খালি হাতে।

ISL 2023-24: আইএসএলে প্রথম জয়ের মুখ দেখল নর্থইস্ট ইউনাইটেড

রোমেন ফিলিপটিক্সের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোল করেন পার্থিব গোগোই। ম্যাচের ৪২ মিনিটে প্রথম গোলটি আসে। বিরতির পরই ২-০ ব্যবধানে এগিয়ে যায় নর্থইস্ট। নেস্তর আলবিয়াকের ক্রসকে গোলে রূপান্তরিত করেন কোনসাম ফাল্গুনী সিং। চেন্নাইয়িন গোল শোধের লড়াই চালালেও কাজ হয়নি।

দুই দলই বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি। ইনজুরি টাইমের ১০ মিনিটের মাথায় নর্থইস্টের তৃতীয় গোলটি করেন আশির আখতার। নর্থইস্ট এদিন তিন পয়েন্ট আদায় করে নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এলো। চেন্নাইয়িন একেবারে দ্বাদশ স্থানে। কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল খেলতে নামবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে।

(ছবি- এফএসডিএল)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+