আইএসএল ২০২০: নর্থ ইস্টের দুর্ভেদ্য রক্ষণ,আনগুলোর গোলের পরও হাড্ডাহাড্ডি লড়াইয়ে আটকে গেল গোয়া
আইএসএল ২০২০: নর্থ ইস্টের দুর্ভেদ্য রক্ষণ,আনগুলোর গোলের পরও হাড্ডাহাড্ডি লড়াইয়ে আটকে গেল গোয়া
দুই অর্ধ মিলিয়ে হাড্ডাহাড্ডি ম্যাচ হলেও শেষ পর্যন্ত নর্থইস্ট-গোয়া ম্যাচের ফলাফল ১-১। দুই দলই দাপটের সঙ্গে খেললেও শেষ পর্যন্ত বিপক্ষকে পরাস্ত করতে ব্যর্থ। ম্যাচে ৭৬ শতাংশ বল পজিশন রাখে দাপট দেখালেও গোয়া ম্যাচ জিতে উঠতে পারল না। প্রথমার্ধে দুই দল এদিন ১টি করে গোল করে। ১-১ স্কোরলাইনে খেলা শেষ হয়েছিল। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই ম্যাচ ড্র করে দুই দল গোয়ার ফতোদরা স্টেডিয়াম থেকে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল।

ম্যাচের প্রথমার্ধে ৪৩ মিনিটে এদিন পিকচার পারফেক্ট গোলে গোয়ার হয়ে ভাগ্য ফেরান ইগর আনগুলো। ০-১ পিছিয়ে থাকা অবস্থায় ব্র্যান্ডন ফার্ন্ডেজের বাড়ানো বল থেকে দুরন্ত শটে জাল কাঁপিয়ে স্প্যানিশ ফুটবলার গোয়াকে সমতায় ফেরান।
স্প্যানিশ লা-লিগার অ্যাটলেটিকো বিলবাওতে খেলা স্ট্রাইকার ইগর আনগুলো এই প্রথম আইএসএলে খেলছেন। এর আগে বিলবাও ছাড়াও স্পেনের হয়ে অনূর্ধ্ব ২০ ও অনূর্ধ্ব ২১ পর্যায়ে তিনি ২টি করে গোল করেন।
ভারতীয় ফুটবলে এসে লিগে ধারাবাহিকভাবে গোল করছেন তিনি। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে জো়ড়া গোলে পিছিয়ে থাকা অবস্থায় আনগুলো ২টি গোল করেছিলেন। তাঁর গোলেই গোয়া ম্যাচ ড্র করেছিল। এবার গোয়ার জার্সি গায়ে চাপিয়ে লিগের তৃতীয় ম্যাচে এদিন নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথমার্ধের সমতা ফেরানোর গোলটি করে দলকে চাঙ্গা করলেন।
আনগুলোর বিশ্বমানের এই টাচ গোলের চেয়েও ব্র্যান্ডনের সেন্টার চর্চার কেন্দ্রে। চোখ ধাঁধানো সেন্টারে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে চকিতে বোকা বানিয়ে আনগুলোকে বল বাড়িয়ে দেন ব্র্যান্ডন।
প্রসঙ্গত ৩ ম্যাচ শেষে গোয়ার আনগুলোর ৩টি গোল হয়ে গেল। এটিকে রয় কৃষ্ণর ২ ম্যাচে ২টি ও জামশেদপুরের ভালসকিস ২ ম্যাচে ৩ গোল করেছেন। ফলে আইএসএল ২০২০তে এবছর এই তিন ফুটবলার সোনার বুটের দৌড় শুরু করে দিলেন।
গোয়ার এই গোলের আগে ৪০ মিনিটে পোনাল্টি থেকে গোল করে ইদ্রিসা সিলা নর্থ ইস্টকে ১ গোলে এগিয়ে দিয়েছিলেন। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ১-১। প্রথমার্ধে ইদ্রিসা সিলা আরও একটি সুযোগ তৈরি করেছিলেন। হেডে বল জালে রাখতে পারলে, ২-১ গোলে নর্থ ইস্ট প্রথমার্ধে মাঠ ছাড়তে পারত নর্থ ইস্ট।
দ্বিতীয় হাফের খেলায় এরপর পুরো সময়টাই গোয়া আক্রমণে ঝড় তুলে দেয়। কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের দুর্ভেদ্য রক্ষণে বারবার গোয়াকে ধাক্কা খেতে হল। এই ম্যাচ ড্রয়ের পর ৩ ম্যাচে ১টি জয় ও ২টি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে নর্থ ইস্ট পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ও গোয়া ৩ ম্যাচে ২টি ড্র ও ১টি হারের পর ২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications