কিবুর কোচিংয়ে প্রথম জয়ের খোঁজে কেরালা, ছন্দ ফিরে পাওয়ার লড়াই বেঙ্গালুরুর

কিবুর কোচিংয়ে প্রথম জয়ের খোঁজে কেরালা, ছন্দ ফিরে পাওয়ার লড়াই বেঙ্গালুরুর

আইএসএল ২০২০তে চার ম্যাচ খেলেও এখনও প্রথম জয় অধরা কেরালা ব্লাষ্টার্সের। গতবারের আই লিগ চ্যাম্পিয়ন স্প্যানিশ কোচ কিবু ভিকুনার কোচিংয়ে এবছর এখনও জ্বলে উঠতে পারেনি দক্ষিণের এই দল। রবিবাসরীয় মহারণে কেরালার সামনে এবার শক্তিশালী বেঙ্গালুরু এফসি। ছন্দে না থাকা সুনীলদের বিরুদ্ধে কিবু ভিকুনার রণকৌশলে কেরালা চলতি লিগে তাদের প্রথম জয়টি ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার। সুপার সানডের এই ম্যাচ সন্ধ্যে ৭.৩০ মিনিটে দেখা যাবে।

কিবুর কোচিংয়ে প্রথম জয়ের খোঁজে কেরালা, ছন্দ ফিরে পাওয়ার লড়াই বেঙ্গালুরুর

লিগে চার ম্যাচের মধ্য়ে কেরালা দুই ম্যাচে জয় ও দুই ম্যাচ হেরে বসেছে। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরুর পর নর্থ ইস্টের ও চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দল ড্র করলেও গোয়ার বিরুদ্ধে ফের তারা ম্যাচ হারে। ফলে ৪ ম্যাচে এখনও পর্যন্ত মাত্র ২টি পয়েন্ট নিয়ে কেরালা পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রয়েছে।

অন্যদিকে এবছর বেঙ্গালুরুও একেবারেই ছন্দে নেই। সুনীল ছেত্রী এবছর যেমন পেনাল্টি থেকে একটি গোল করা ছাড়া চার ম্যাচে আর গোল পাননি, ঠিক তেমনি দলও একটি ম্যাচ বাদ দিলে আর ম্যাচ জেতেনি। চেন্নাইয়ানের বিরুদ্ধে সুনীলের পেনাল্টিতে বেঙ্গালুরু এখনও পর্যন্ত মাত্র ১টি ম্যাচ জিতেছে। বাকি ৩ টি ম্যাচ ড্র করে বেঙ্গালুরু ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্টে নিয়ে চার নম্বরে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+