বেঙ্গালুরু বনাম এটিকে মোহনবাগানে আকর্ষণে সুনীল বনাম কৃষ্ণ, আত্মবিশ্বাসী হাবাস কী বললেন
বেঙ্গালুরু বনাম এটিকে মোহনবাগানে আকর্ষণে সুনীল বনাম কৃষ্ণ, আত্মবিশ্বাসী হাবাস কী বললেন
আইএসএলে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসি। সুনীল বনাম রয় কৃষ্ণর জমজমটা লড়াই দেখার অপেক্ষায় ভারতীয় ফুটবল ফ্যানেদের প্রহর গোনা শুরু।

আইএসএলে এটিকে মোহনবাগানের পারফরম্যান্স
আইএসএলে এটিকে মোহনবাগান এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ৪টি জয়, ১টি হার ও ১টি ড্র। ফলে হাবাসের দল ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

অপরাজেয় রয়েছে বেঙ্গালুরু
অন্যদিকে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু লিগের শুরুটা ভালো না করতে পারলেও এই মুহুর্তে দারুণ ফর্মে রয়েছে। লিগে শক্তিশালী বেঙ্গালুরু এখনও একটিও ম্যাচ হারেনি। ৬ ম্যাচে ৩টি জয়, ৩টি ড্র করে তারা ১২ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে থেকে এটিকে মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

১ নয়, ৩ পয়েন্টে ঝাঁপাতে চান হাবাস
এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও হাবাস সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে কঠিন ম্যাচে ১পয়েন্ট নয়, ৩ পয়েন্টের লক্ষ্য ঝাঁপাতে চান। তিনি বলেছেন, 'আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচ জেতা সম্ভব। দলগুলোর ভারসাম্য এখন অনেক ভালো।ফুটবলে একটাই লক্ষ্য তিন পয়েন্ট। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধেও আমি ড্র বা হারের কথা ভাবছি না। লক্ষ্য ৩পয়েন্ট।'

বেঙ্গালুরু কোচের সামনে বড় পরীক্ষা
অন্যদিকে বেঙ্গালুরু কোচ কার্লেস কুদ্রাতের কাছে এই ম্যাচে অপরাজিত থেকে দৌড় বজায় রাখা বড় পরীক্ষা। সুনীলদের কোচ বলেছেন, 'ওদের রক্ষণ খুব ভালো। লিগে খুব কম গোল হজম করেছে। ওদের রক্ষণ ভেঙে গোল করার চেষ্টা করতে হবে।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications