আইএসএল সেমির দ্বিতীয় লেগে নর্থইস্টের মুখোমুখি এটিকে মোহনবাগান, এগিয়ে থাকবে কোন দল

আইএসএল সেমির দ্বিতীয় লেগে নর্থইস্টের মুখোমুখি এটিকে মোহনবাগান, এগিয়ে থাকবে কোন দল

চলতি আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে এটিকে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছিলেন ফুটবল প্রেমীরা। ১-১ ফলাফলে শেষ হয়েছিল ম্যাচ। সেই মতো প্রতিযোগিতার দ্বিতীয় লেগেও দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হবে বলে আশা ফুটবল মহলের। তার আগে দুই দলের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক।

এটিকে মোহনবাগান বনাম নর্থইস্ট

এটিকে মোহনবাগান বনাম নর্থইস্ট

চলতি আইএসএলের প্রথম দেখায় নর্থইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয় দেখায় সেই হারের বদলা নিয়েছিল অভিনেতা জন আব্রাহামের দল। কলকাতার ক্লাবকে ২-১ গোলে হারিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। দুই দলের মধ্যে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ ড্র হয়েছিল।

এটিকে বনাম নর্থইস্ট

এটিকে বনাম নর্থইস্ট

মোহনবাগানের সঙ্গে সংযু্ক্ত হওয়ার আগে আইএসএলে ১২ বার নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছে এটিকে। সাত বার জিতেছে কলকাতার দল। তিন বার জিতেছে উত্তর-পূর্ব শিবির। দুই দলের মধ্যে দুটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

গোলসংখ্যায় এগিয়ে কৃষ্ণ

গোলসংখ্যায় এগিয়ে কৃষ্ণ

চলতি আইএসএলে এখনও পর্যন্ত ২৯টি গোল করেছে এটিকে মোহনবাগান। দলের হয়ে সর্বাধিক ১৪টি গোল করেছেন রয় কৃষ্ণ। চলতি টুর্নামেন্টে মোট ৩২টি গোল করেছে নর্থইস্ট ইউনাইটেড। দলের হয়ে সর্বাধিক ৭ গোল করেছেন লুইস মাচাদো।

সবচেয়ে বেশি ক্লিনশিট

সবচেয়ে বেশি ক্লিনশিট

চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্লিনশিট হাসিল করেছে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুনের হয়ে গোলের নিচে দাঁড়িয়ে ১০ বার গোলশূন্য অবস্থায় ম্যাচ শেষ করেছে অরিন্দম ভট্টাচার্য। অন্যদিকে নর্থইস্ট ইউনাইটে়ডের ঝুলিতে রয়েছে মাত্র ৫টি ক্লিনশিট।

পাল্লা ভারী কোন দলের

পাল্লা ভারী কোন দলের

চলতি আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে এটিকে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়েছিল। দ্বিতীয় লেগেও যে কেউ ম্যাচ জিততে পারে বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়াতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+