গোলশূন্য এক্সট্রা টাইমও, মুম্বই-গোয়া আইএসএল সেমির দ্বিতীয় লেগের ফয়সলা এবার টাইব্রেকারে

গোলশূন্য এক্সট্রা টাইমও, মুম্বই-গোয়া আইএসএল সেমির দ্বিতীয় লেগের ফয়সলা এবার টাইব্রেকারে

মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ার মধ্যে আইএসএলের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগের হাড্ডাহাড্ডি লড়াই গড়াল টাইব্রেকারে। নির্ধারিত ৯০ মিনিট তো বটেই, এক্সট্রা টাইমের তিরিশ মিনিটে গোল করতে পারেনি কোনও দল। ফলে স্পট কিক থেকেই ম্যাচের ফয়সলা নির্ধারিত হবে।

গোলশূন্য এক্সট্রা টাইমও, মুম্বই-গোয়া আইএসএল সেমির দ্বিতীয় লেগের ফয়সলা এবার টাইব্রেকারে

আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে দুই বার এগিয়ে গিয়েও জিততে পারেনি এফসি গোয়া। গোল শোধ করে দুর্দান্তভাবে ম্যাচ ফিরে এসেছিল মুম্বই সিটি এফসি। ২-২ ফলাফলে শেষ হয়েছিল ম্যাচ। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে আজকের ম্যাচ জিততেই হবে মুম্বই এবং গোয়াকে।

প্রথমার্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার পর পাসিং ফুটবলের সঙ্গে দারুণ আক্রমণে দ্বিতীয়ার্ধের তুল্যমূল্য লড়াই চালায় এফসি গোয়া ও মুম্বই সিটি এফসি। তুল্যমূল্য লড়াইয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে চোরাগোপ্তা ট্যাকেল। চাপে পড়ে বেশ কয়েকবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন রেফারি। দ্বিতীয়ার্ধে তিন বার গোল করার পরিস্থিতি তৈরি করে ফেলে এফসি গোয়া। দুর্দান্ত দক্ষতায় মুম্বইয়ের নিশ্চিত পতন রক্ষা করেন দলের অধিনায়ক তথা গোলরক্ষক অমরিন্দর সিং। কোনও দলই গোল করতে না পারায় এক্সট্রা টাইমে গড়ায় ম্যাচ। সঙ্গে সঙ্গে নিজেদের রণনীতি পরিবর্তন করে ফেলেন দুই দলের কোচ।

বার্থালোমেউ ওগেবেছে ও মান্দার রাও দেশাইকে নামিয়ে দলে ফ্রেস লেগ আমদানি করেন মু্ম্বই সিটি এফসি-র কোচ সার্জিও লোবেরা। ফলে এক্সট্রা টাইমের প্রথম থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় অভিনেতা রনবীর কাপুরের দল। তরুণ ইশান পান্ডিতাকে সামনে রেখে পাল্টা আক্রমণ শানাতে থাকে জোয়ান ফার্নান্দোর এফসি গোয়া।

১০১ মিনিটে মিডফিল্ডার আলবার্তো নগুয়েরার পরিবর্তে গোল মেশিন ইগর আনগুলোকে নামিয়ে আক্রমণে শক্তি বাড়ায় এফসি গোয়া। অন্যদিকে ডিফেন্ডার সেভিয়ার গামাকে উঠিয়ে মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নান্ডেজকে নামিয়ে নিজের উদ্দেশ্য স্পষ্ট করেন গোয়ার কোচ। অন্যদিকে সাধ্যমতো গোল করার চেষ্টা চালিয়ে যায় মুম্বই সিটি এফসিও। কিন্তু সংঘটিত আক্রমণ গড়ে তুলতে পারেনি কোনও দলই। তবু তারই মধ্যে একবার করে সহজ গোলের সুযোগ নষ্ট করে মুম্বই ও গোয়া। ফলে গোলশূন্য অবস্থাতে শেষ হয় ম্যাচের এক্সট্রা টাইমও। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

এর আগে জয়ের তাগিদে ম্যাচের প্রথম থেকেই মরিয়া হয়ে ঝাঁপায় দুই দল। যতবার আক্রমণে উঠেছে মুম্বই সিটি এফসি, ততবারই উত্তর দিয়েছে এফসি গোয়া। কয়েকবার তো গোল করার খুব কাছে পৌঁছে যায় দুই দলই। কয়েক চুলের জন্য এবং তালমিলের অভাবে সুযোগ হাতছাড়া করে মুম্বই এবং গোয়া। ম্যাচের প্রথমার্ধে কোনও দল গোল না পেলেও গতিশীল ফুটবল দিয়ে মন জয় করে মুম্বই সিটি এফসি। অন্যদিকে পরিচিত পাসিং ফুটবলে এদিনও দাগ কাটে এফসি গোয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+