আইএসএল ২০২০-২১ : কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে এটিকে মোহনবাগান

আইএসএল ২০২০-২১ : কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে এটিকে মোহনবাগান

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-০ গোলে পিছিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে হাতে গোনা কয়েকটি সুযোগ তৈরি ছাড়া সেভাবে দাগ কাটতে পারলেন না রয় কৃষ্ণরা। অন্যদিকে গতিশীল ফুটবল খেলে সুবজ-মেরুনের দামী রক্ষণভাগের ভুলভ্রান্তিগুলি তুলে দেখাল কেরালা ব্লাস্টার্স।

আইএসএল ২০২০-২১ : কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে এটিকে মোহনবাগান

আজ জিতলে ১৪ ম্যাচ ২৬ পয়েন্ট অর্জন করবে এটিকে মোহনবাগান। যদিও লিগ তালিকায় সবুজ-মেরুনের অবস্থানে কোনও পরিবর্তন হবে না। দ্বিতীয় স্থানেই দাঁড়িয়ে থাকবে আন্টোনিও লোপেজ হাবাসের দল। ম্যাচ হারলে বা ড্র করলেও এটিকে মোহনবাগানের অবস্থানে খুব একটা ক্ষতি বৃদ্ধি হবে না-ই বলা চলে। তবে আজ জিতলে ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে উঠে আসবে কেরালা ব্লাস্টার্স।

তবু ম্যাচ জয়ের সরণীতে ফিরতে মরিয়া সবুজ-মেরুন প্রথমার্ধের শুরুর দশ মিনিট আক্রমণে ঝড় বইয়ে দেয়। ওড়িশা এফসি থেকে এটিকে মোহনবাগানে আসা মার্সেলিনহো এবং পরিচিত রয় কৃষ্ণকে সামনে রেখে উঠে আসতে থাকে কলকাতার ক্লাব। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও যায় এটিকে মোহনবাগান। কেবল তেকাঠি চিনতে পারেননি সবুজ-মেরুনের পরিচিত জার্সিতে মাঠে নামা ফুটবলাররা।

অন্যদিকে মূলত প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেও খেলার গতির বিপরীতে গিয়ে ম্যাচের প্রথম গোলটি করে কেরালা ব্লাস্টার্সই। ১৪ মিনিটের মাথায় দূরপাল্লার বিশ্বমানের শটে সবুর-মেরুন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে পরাস্ত করেন গ্যারি হুপার। এরপর খেলা ধরে নেয় কেরল। এটিকে মোগনবাগানের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে কিবু ভিকুনার দল।

বেশ কয়েকবার পাল্টা আক্রমণে ওঠে কলকাতার দলও। তবে কাঙ্খিত গোল পায়নি আন্টোনিও লোপেজ হাবাস শিবির। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে এটিকে মোহনবাগান। ম্যাচের প্রথম ৪৫ মিনিটের বলের নিয়ন্ত্রণও কেরালা ব্লাস্টার্সের পক্ষে থাকে। অনেক বেশি পাস খেলেন কিবু ভিকুনার ছেলেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+