করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশবাসীকে সাবধান করলেন অধিনায়ক ছেত্রী
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশবাসীকে সাবধান করলেন অধিনায়ক ছেত্রী
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ফুটবলের অধিনায়ক সুনীল ছেত্রী। নিজেই সেই খবর জানিয়েছেন দেশের কিংবদন্তি ফুটবলার। সেই সঙ্গে ফুটবল ফ্যান দেশের প্রতি মানুষকে অতিমারী নিয়ে সতর্কও করেছেন সুনীল। তবে করোনাকে হারিয়ে তিনি দ্রুত ফুটবল মাঠে ফিরে আসবেন বলে আশ্বাস দিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।

শুক্রবার টুইট করে নিজের অসুস্থতার খবর জানান সুনীল ছেত্রী। লেখেন যে তিনি ফুটবল ফ্যানদের দুঃসংবাদ শোনাচ্ছেন। তাঁর কোভিড ১৯ টেস্ট পজেটিভ এসেছে বলে জানান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। করোনা আক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ছেত্রী। বলেছেন যে অতি দ্রুত তিনি ফেরে ফুটবল মাঠে ফিরবেন। একই অতিমারী পরিস্থিতিতে দেশবাসীকে সাবধানে চলাচল করার আবেদন জানিয়েছেন ছেত্রী। তাঁর বক্তব্য, করোনা ভাইরাসের প্রভাব কিছুটা লাঘব হলেও পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
সবমিলিয়ে সুনীল ছেত্রীর সময়টা যে মোটাই ভাল যাচ্ছে না, তা স্পষ্ট। ভাল দল নিয়েও চলতি আইএসএলের নক আউটে উঠতে ব্যর্থ হয়েছেল সুনীলের দল বেঙ্গালুরু এফসি। টুর্নামেন্টে ২০টি ম্যাচ খেলে ২২ পয়েন্ট অর্জন করেছে এক বারের আইএসএল চ্যাম্পিয়নরা। মাত্র ৫টি ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। আটটি ম্যাচ তারা হেরে যায়।
In a not-so-happy update, I've tested positive for COVID-19. In better news, I feel fine as I continue my recovery from the virus and should be back on a football pitch soon. No better time to keep reminding everyone to continue taking all the safety precautions always.
— Sunil Chhetri (@chetrisunil11) March 11, 2021
করোনা পরিস্থিতিতে আইএসএল শেষ হলে ওমানের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২২-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার কথা ভারতীয় ফুটবল দলের। সেই ম্যাচের প্রস্তুতির জন্য আগামী ১৫ মার্চ দুবাইতে এক শিবিরে যোগ দেওয়ার কথা জাতীয় দলের সদস্যদের। তার আগে অধিনায়ক সুনীল ছেত্রীর করোনা ভাইরাসের আক্রন্ত হওয়ার খবর যে ফুটবল মহলকে নাড়িয়ে দিয়েছে, তা অনায়াসে বলে দেওয়া যায়।












Click it and Unblock the Notifications