কলকাতায় প্রথমবার ফুটসলের আসর, খেলতে পারে তিন প্রধান, টুর্নামেন্ট কবে শুরু, চমক বার্সা কোচের উপস্থিতি
কলকাতায় প্রথমবার ফুটসলের আসর, খেলতে পারে তিন প্রধান, টুর্নামেন্ট কবে শুরু, চমক বার্সা কোচের উপস্থিতি
বাংলায় এই প্রথমবার ফুটসলের আসর। চলতি বছরে ফুটসল টুর্নামেন্ট অয়োজন করতে চলেছে আইএফএ। করোনা ধাক্কায় মরসুমের কলকাতা লিগ শুরু করা যায়নি। কিন্তু ফুটবল খেলার ধারা বজায় রাখতেই তিন প্রধান অর্থাৎ মোহনবাগান- ইস্টবেঙ্গল ও মহামেডানকে নিয়ে ফুটসল করতে চায় আইএফএ।

কবে হতে পারে ফুটসল?
জানা যাচ্ছে আইএফএ ১৫ই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনে এই টুর্নামেন্ট শুরু করা নিয়ে ভেবে রেখেছে। তিন প্রধানকে পাওয়ার ক্ষেত্রেও আইএফএ আশাবাদী। তিন প্রধানকে পাওয়া গেলে বাংলায় প্রথমবার হতে চলা এই ফুটসলের আকর্ষণও অনেক বাড়বে বলে মনে করা হচ্ছে।তবে সামনে রাজ্য বিধানসভা নির্বাচন। সেই নিয়ে ইতিমধ্যে রাজ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে। সেই কারণেই আইএফএ এখনও পর্যন্ত ফুটসলের দিনক্ষণ চূড়ান্ত করেনি।

চমক বার্সা কোচ
বাংলার প্রথম ফুটসল টুর্নামেন্টে বড়় চমক হতে চলেছে বার্সেলোনার ফুটসল কোচ মিগুয়েল আন্দ্রেসের উপস্থিতি। এখনও পর্যন্ত যা খবর, টুর্নামেন্টের মেন্টর হিসেবে থাকতে পারেন তিনি।

ভিডিওর মাধ্যমে সাহায্য করবেন কোচ
তবে কোভি়ড পরিস্থিতি বাধা হতে পারে। পৃথিবী এখনও করোনা মুক্ত নয়, এর মাঝেই স্পেনে ফুটসল লিগ হবে। তাই হয়ত সশরীরে থাকতে পারবেন না তিনি। স্পেন থেকেই ভিডিওর মাধ্যে তিনি সবরকম সাহায্য করবেন বলে জানা যাচ্ছে।

কত দলের টুর্নামেন্ট
১৬ দলের এই টুর্নামেন্টে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ছাড়াও কলকাতা লিগের প্রিমিয়ার এ, প্রিমিয়ার বি ও প্রথম ডিভিশনের ক্লাবগুলিকে আমন্ত্রণ জানান হবে বলে পরিকল্পনা নিয়েছে আইএফএ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications