আইএসএলে কবে অভিযান শুরু এসসি ইস্টবেঙ্গলের, প্রতিপক্ষ কে, কবে কবে ম্যাচ

আইএসএলে কবে অভিযান শুরু এসসি ইস্টবেঙ্গলের, প্রতিপক্ষ কে, কবে কবে ম্যাচ

ডার্বি দিয়েই এবারের আইএসএল অভিযান শুরু হচ্ছে এসসি ইস্টবেঙ্গলের। কবে হবে সেই ম্যাচ। আইএসএলে লাল-হলুদের অন্যান্য ম্যাচগুলি কবে এবং কোন দলের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে, তা এক নজরে দেখে নেওয়া যাক। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এসসি ইস্টবেঙ্গলের আইএসএল সূচিতে নজর ফেরানো যাক।

প্রথম ম্যাচেই প্রতিপক্ষ এটিকে মোহনবাগান

প্রথম ম্যাচেই প্রতিপক্ষ এটিকে মোহনবাগান

২৭ নভেম্বর আইএসএল অভিযান শুরু হচ্ছে এসসি ইস্টবেঙ্গলের। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে লাল-হলুদ। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবলপ্রেমীরা।

নভেম্বরের লাল-হলুদের ম্যাচ

নভেম্বরের লাল-হলুদের ম্যাচ

২০ নভেম্বর থেকে আইএসএল শুরু হলেও আট দিন পর টুর্নামেন্টে নামছে এসসি ইস্টবেঙ্গল। ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মোকাবিলায় নামবে লাল-হলুদ। ওই মাসে আর কোনও ম্যাচ নেই এসসি ইস্টবেঙ্গলের।

ডিসেম্বরের কবে কবে ম্যাচ

ডিসেম্বরের কবে কবে ম্যাচ

পয়লা ডিসেম্বর বামবোলিমের জিএমসি স্টেডিয়ামে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। ৫ ডিসেম্বর তিলক ময়দান স্টেডিয়ামে লাল-হলুদ শিবিরের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। একই মাঠে ১০ ডিসেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামছে এসসি ইস্টবেঙ্গল। ১৫ ডিসেম্বর তিলক ময়দানেই হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ। ২০ ডিসেম্বর বামবোলিমের জিএমসি স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ২৬ ডিসেম্বর তিলক ময়দান স্টেডিয়ামে চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হবে কলকাতার ক্লাব। সবকটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।

জানুয়ারির ম্যাচগুলি

জানুয়ারির ম্যাচগুলি

৩, ৬ এবং ৯ জানুয়ারি যথাক্রমে ওড়িশা এফসি, এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। প্রথম দুটি ম্যাচ হবে তিলক ময়দান স্টেডিয়ামে। শেষ ম্যাচটি হবে ফতোরদা স্টেডিয়ামে। প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটা থেকে। শেষ দুটি ম্যাচ সাড়ে সাতটা থেকে শুরু হবে।

{quiz_408}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+