Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রয়াত মোহনবাগানের ২৩ বছরের সচিব অঞ্জন মিত্র

প্রয়াত মোহনবাগানের ২৩ বছরের সচিব অঞ্জন মিত্র

চলে গেলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। কিডনির সমস্যা নিয়ে গত সোমবার তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার ভোর ৩টা ১০ মিনিটে তাঁর জীবনাবসান হয়। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৩।

প্রয়াত মোহনবাগানের ২৩ বছরের সচিব অঞ্জন মিত্র

২৩ বছর ধরে মোহনবাগান ক্লাবের সচিব পদে থাকা অঞ্জন মিত্র দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তিনি বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অঞ্জন মিত্রের শবদেহ প্রথমে তাঁর ট্যাংড়ার বাড়িতে যাওয়া হবে। সেখান থেকে তাঁকে মোহনবাগান ক্লাবে নিয়ে যাওয়া হবে বলে পরিবার সূত্রে খবর। বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে অঞ্জন মিত্রের শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর প্রয়াণে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমেছে। মোহনবাগান ক্লাবে শুক্রবার সকালের অনুশীলন বাতিল করা হয়।

শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের সঙ্গে অঞ্জন মিত্রের সম্পর্ক প্রায় তিন দশক পুরনো। প্রথমে সুবজ-মেরুণ শিবিরের অর্থ সচিব হন তিনি। ১৯৯৫ সালে ক্লাবের সচিব পদে বসেন অঞ্জন মিত্র। তাঁর সময়কালেই মোহনবাগান ক্লাবে আধুনিকিকরণের ছোঁয়া লাগে। ২০১৮ সালে সবুজ-মেরুণ ক্লাবের সচিব পদ থেকে সরে দাঁড়ান অঞ্জন মিত্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+