কাতারের বিরুদ্ধে ড্রয়ের আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে চায় ভারত

এশিয়ান চ্যাম্পিয়ান কাতারের বিরুদ্ধে ম্যাচ ড্র করে আত্মবিশ্বাস পেয়েছে ভারত। সেই আত্মবিশ্বাস নিয়েই মঙ্গলবার যুবভারতীতে প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে না

এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ম্যাচ ড্র করে আত্মবিশ্বাস পেয়েছে ভারত। সেই আত্মবিশ্বাস নিয়েই মঙ্গলবার যুবভারতীতে প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামছে সুনীলরা। এই ম্যাচের উপর ভারতের বিশ্বকাপ খেলার ভাগ্য নির্ভর করছে। এর আগে এশিয়ার সেরা দল কাতারের বিরুদ্ধে ০-০ ব্যবধানে ম্যাচ ড্র করেছে ব্লু-বিগ্রেড। অন্যদিকে এই কাতারের বিরুদ্ধে ম্যাচ হেরেই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। মঙ্গলবার যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যে ৭.৩০ মিনিটে।

শ্বশুড় বাড়ির শহরে এসে দেশের হয়ে খেলতে মুখিয়ে সুনীল

শ্বশুড় বাড়ির শহরে এসে দেশের হয়ে খেলতে মুখিয়ে সুনীল

শেষবার কাতার ম্যাচে দলে ছিলেন না সুনীল ছেত্রী। এবার শ্বশুড় বাড়ির শহর কলকাতায় খেলতে মুখিয়ে ভারত অধিনায়ক। সুনীলের পরিবার এই ম্যাচ দেখতে আসছে। সুনীলের বাবা কলকাতায় ম্যাচ দেখবেন।

গুরপ্রীতের মন্তব্য

কাতার ম্যাচে ভারতের তেকাঠিতে প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন গুরপ্রীত সিং সাধু। সেই ম্য়াচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিততে চান বলে মন্তব্য করেন গুরপ্রীত।

ফিফা ব়্যাঙ্কিংয়ে দুই দল

ফিফা ব়্যাঙ্কিংয়ে দুই দল

ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। ফিফার ক্রমতালিকায় সুনীলরা রয়েছেন ১০৪ নম্বরে। সেখানে বাংলাদেশ রয়েছে ১৮৭ নম্বরে।

মুখোমুখি সাক্ষাতের ফল

দুই দেশ এখনও পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছে। সেখানে ভারত ১৩ ম্যাচে জয় পেয়েছে আর বাংলাদেশ ৪টি দয় পায়। দুই দেশের মধ্য়ে ৮ ম্যাচ ড্র হয়েছে।

শেষবার লড়াই

শেষবার লড়াই

ভারত-বাংলাদেশের মধ্যে শেষবার ২০১৪ সালের মার্চে খেলা হয়েছিল। ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হয়েছিল।

একনজরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপে কোথায় দাঁড়িয়ে ভারত

এই মুহূর্তে পয়েন্ট টেবিল চারে রয়েছে ভারতীয় দল। ২টি ম্যাচ খেলে ওমানের বিরুদ্ধে শেষ মুহূর্তে জোড়া গোলে হার ও কাতারের বিরুদ্ধে ড্র করেছে ব্লু টাইগার্সরা। ২ ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে সুনীলরা। ২ ম্যাচ খেলে ২টিতে হেরে সবার শেষে বাংলাদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+