ভারতে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করল ফিফা

করোনা পরিস্থিতিতে মহিলাদের ফুটবল যুব বিশ্বকাপ দুই বছর পিছিয়ে গিয়েছে। ভারতে ২০২২ সালের অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ কবে হবে তার চূড়ান্ত অনুমোদন দিল ফিফা কাউন্সিল।

ভারতে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত

২০২০ সালে ভারতে এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতিতে তা প্রথমে এক বছর পিছিয়ে দেওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থাকায় এরপর ফিফা জানিয়ে দিয়েছিল, ২০২১ সালে নয়, ২০২২ সালে ভারতেই হবে ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপ। আজ ৭১তম ফিফা কংগ্রেসের আগে ভার্চুয়ালি বৈঠক করল ফিফা কাউন্সিল। তাতেই সিদ্ধান্ত হয়েছে ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপ ভারতে হবে ২০২২ সালের অক্টোবরে। কোথায় কবে ম্যাচ তা এখনও চূড়ান্ত না হলেও ১১ অক্টোবর শুরু হয়ে ৩০ অক্টোবর অবধি চলবে এই বিশ্বকাপ। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেও হবে বেশ কিছু ম্যাচ। এর আগে, ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপও হয়েছিল ভারতে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০২৩ সালে মহিলাদের ফুটবল বিশ্বকাপ হবে ২০ জুলাই থেকে ২০ অগাস্ট অবধি। মহিলাদের অনূর্ধ্ব ২০ ফিফা বিশ্বকাপ কোস্টা রিকায় হবে ২০২২ সালের ১০ থেকে ২৮ অগাস্ট অবধি। ১৪টি দল নিয়ে ২০২১ সালের ফিফা আরব কাপের প্লে অফ অনুষ্ঠিত হবে আগামী মাসের ১৯ থেকে ২৫ জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+