ইউরোপা লিগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই, সাডেন ডেথে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে টেক্কা ভিয়ারিয়ালের
ইউরোপা লিগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই, টাইব্রেকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে টেক্কা ভিয়ারিয়ালের
আর দুই দিন পরেই চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ফাইনাল দেখতে টিভির পর্দায় চোথ রাখবে ক্রিকেট বিশ্ব। তার আগে ইউরোপা লিগের ফাইনালের হাড্ডাহাড্ডি মোকাবিলা যে কার্যত ওই মেগা টুর্নামেন্টের ট্রেলার হিসেবেই দেখা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ম্যাচের নির্ধারিত ও অতিরিক্তি সময়ে একে অপরকে এক ইঞ্চিও জায়গা ছাড়ল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল। টাইব্রেকারের মাধ্যমে মোকাবিলা জিতে প্রথম বারের মতো ইউরোপা লিগ হাতে নিয়ে আবেগ ও উচ্ছ্বাসে মাখামাখি হল স্পেনের ক্লাব।

পোল্যান্ডের এরিনা জডানস্ককে ইউরোপা লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ভিয়ারিয়াল। ম্যাচে প্রথম থেকে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করে ব্রিটিশ ক্লাব। বলের দখল নিজেদের এক্তিয়ারে রেখে প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে ম্যান ইউ। অন্যদিকে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে ওল্ড ট্রাফোর্ডের দলকে নিয়মিত ব্যবধানে সমস্যায় ফেলতে থাকে ভিয়ারিয়ালও। খেলার গতির বিপরীতে গিয়ে ম্যাচের প্রথম গোলটিও করে স্প্যানিশ ক্লাবই। ২৯ মিনিটে ভিয়ারিয়ালের হয়ে গোলের ব্যবধান বাড়ান জেরার্ড মোরেনো।
গোল শোধ দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে গেলেও ম্যাচ প্রথমার্ধ শেষে শূন্য হাতেই সাজঘরে ফিরতে হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ফলে দ্বিতীয়ার্ধে আক্রমণ ঝাঁঝ বাড়ায় ইংল্যান্ডের অন্যতম বড় ও ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। তাদের অপেক্ষার অবসান হয় ৫৫ মিনিটে। এডিসন কাভানির গোলে ইউরোপা লিগের ফাইনালে সমতায় ফেরে ম্যান ইউ। তবে দ্বিতীয়ার্ধে আর কোনও দলই কোনও গোল করতে পারেনি। অতিরিক্ত সময়েও একাধিক গোলের সুযোগ নষ্ট করে দুই দল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুট আউটেও দুই দলের লড়াই হয় হাড্ডাহাড্ডি। কোনও দলই তাদের প্রথম দশটি শট নষ্ট করেনি। সাডেন ডেথে স্নায়ুর যুদ্ধে অবশেষে হার মানে ম্যান ইউ। একাদশম শট মারতে আসা গোলরক্ষক ডেভিড ডে গিয়া গোল করতে ব্যর্থ হন। আর সেখানেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে পিছনে ফেলে দেয় ভিয়ারিয়াল। প্রথমবারের মতো খেতাব জেতে স্পেনের ক্লাব।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications