Euro Cup 2024: ইউরোর শেষ ষোলোয় যাওয়ার দৌড়ে অস্ট্রিয়া, ছিটকে যাওয়ার দোরগোড়ায় পোল্যান্ড

Euro Cup 2024: ইউরো কাপে শেষ ষোলোর দৌড়ে রইল অস্ট্রিয়া। বার্লিনে তারা ৩-১ গোলে হারিয়ে দিল পোল্যান্ডকে। যার ফলে বিপদ বাড়ল রবার্ট লেওনডস্কিদের।

চোটের কারণে পোল্যান্ড প্রথম ম্যাচে পায়নি সর্বাধিক গোলদাতা লেওনডস্কিকে। অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে না থাকলেও পরিবর্ত হিসেবে নেমেছিলেন। যদিও তাতেও পরাজয় এড়ানো গেল না।

Euro Cup 2024

ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে উরুতে চোট পেয়েছিলেন লেওনডস্কি। সে কারণে তাঁকে নেদারল্যান্ডস ম্যাচে পায়নি পোল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল ডাচরা। এদিন অস্ট্রিয়ার কাছে হারের কারণে পোল্যান্ড কার্যত ছিটকে গেল।

কার্যত শব্দটি ব্যবহার করতে হচ্ছে কারণ, গ্রুপ ডি-র ম্যাচে নেদারল্যান্ডস যদি ফ্রান্সকে হারিয়ে দেয় তাহলে টিকে থাকবে পোল্যান্ডের ক্ষীণ আশা। কিন্তু সেই ফল যদি না আসে তাহলেই পোলিশরা বিদায় নেবে। ম্যাচ যখন ১-১ ছিল, তখন ৬০ মিনিটের মাথায় ক্রিজিসটফ পিয়াটেকের জায়গায় পরিবর্ত হিসেবে নামেন লেওনডস্কি।

যদিও তিনি নামার পরেও দুই গোল হজম করে পোল্যান্ড। লেওনডস্কিকেও চেনা ছন্দে পাওয়া যায়নি। অস্ট্রিয়া প্রথম ম্যাচে হেরেছিল ফ্রান্সের কাছে। সেই দলে পোল্যান্ড ম্য়াচে কিছু বদল আনেন অস্ট্রিয়ান কোচ রালফ রাগনিক। মাইকেল গ্রেগরিৎস্কের জায়গায় নামান অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আর্নাউটোভিককে।

কেভিন ডানসো ও ম্যাক্সিমিলান ওয়েবারকে বসিয়ে খেলান ফিলিপ লিয়েনহার্ট ও গার্নট ট্রাউনারকে। এই পরিবর্তনগুলিকে সঠিক প্রমাণ করে তিনজনের মধ্যে গোল পেলেন দু-জন। ৯ মিনিটে গেরনট ট্রাউনারের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। ৩০ মিনিটে সমতা ফেরান পিয়াটেক।

বিরতিতে খেলার ফল ছিল ১-১। ৬৬ মিনিটে ক্রিস্টোফ বমগার্টনার ও ৭৮ মিনিটে পেনাল্টি থেকে মার্কো আর্নাউটোভিক বাকি গোল দুটি করেন। পোল্যান্ড পয়েন্ট তালিকায় সকলের নীচে। ২ ম্যাচে কোনও পয়েন্ট পায়নি। গোলপার্থক্য (মাইনাস) -৩। ফ্রান্স ও নেদারল্যান্ডস ১টি করে ম্যাচ খেলে তিন পয়েন্ট পেয়েছে। অস্ট্রিয়া ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে।

পোল্যান্ড শেষ ম্যাচ খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। সেটি হতে পারে চতুর্থ ইউরোয় খেলতে নামা লেওনডস্কির শেষ ম্যাচ। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার দ্বৈরথ নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+