Emiliano Martinez: মেসির পেনাল্টিও বাঁচিয়েছেন, কলকাতায় এসে অজানা তথ্য ফাঁস মার্তিনেজের
বিশ্বকাপে তাঁর বিশ্বস্ত হাতেই আটকে গিয়েছে প্রতিপক্ষের একাধিক নিশ্চিত গোল। সেমিফাইনাল, ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনা গোলের নীচে কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। তাঁর হাতে ভর করেই ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে শুধু প্রতিপক্ষ দলেরই নয়, সতীর্থ মেসিরও পেনাল্টি রুখে দিয়েছেন বাজপাখি? কিন্তু কোনও ম্যাচে? দুই দিনের কলকাতা সফরে এসে সেই রহস্যই ফাঁস করলেন সোনার গ্লাভস জয়ী রক্ষক।
সোমবার বিকালে মহানগরীতে পা দিলেও, মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হল মার্তিনেজের। এদিন দুপুরে মিলন মেলা প্রাঙ্গনে একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। বিকেলে তাঁর গন্তব্য ছিল মোহনবাগান মাঠ। সেখানে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের সূচনা করলেন মেসির সতীর্থ। মার্তিনেজ যেখানে আছেন সেখানে ফুটবল নিয়ে কথা হবে না? তাই হয় নাকি।

হুডখোলা জিপে গোটা মোহনবাগান মাঠ প্রদিক্ষণ করলেন, কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের সূচনা করার ফাঁকেই ফুটবল নিয়ে কথা বললেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক। মঞ্চে সংবর্ধনা পর্ব শেষ হওয়ার পর সঞ্চালক মার্তিনেজকে প্রশ্ন করেন তিনি মেসির পেনাল্টি বাঁচিয়েছেন কিনা?
এই প্রশ্নের জবাবে মার্তিনেজ বলেন, ''আমি মেসির পেনাল্টিও বাঁচিয়েছি। তবে সেটা অনুশীলনে। কিন্তু যা বাঁচিয়েছি তার থেকে বেশি গোল দিয়েছে মেসি। বিশ্বের সেরা ফুটবলারের পেনাল্টি বাঁচিয়েছি বলেই হয়ত হড় ম্যাচে সফল হতে পেরেছি।''

শেষ তিন বছরে তিনটি বড় ট্রফি জিতেছে আর্জেন্টিনা, এবার তাঁদের লক্ষ্য ক? মার্তিনেজের সাফ জবাব, 'আগামী বছর কোপা আমেরিকা। আগে সেটা জিততে চাই। তার পরে আবার বিশ্বকাপ জিততে চাই।'
কিন্তু পরের বিশ্বকাপে হয়তো মেসিকে দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে। কিন্তু তাতে সমস্যা হবে না বলেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক। মার্তিনেজের কথায়, ''আমাদের দলে অনেক বাঘ আছে। তাই কোনও অসুবিধা হবে না। আমরা আবার বিশ্বকাপ জিততে তৈরি।''
বিশ্বকাপ জেতার পরে কলকাতায় এসেছেন মার্তিনেজ। মহানগরীতে আর্জেন্টিনার প্রতি যে সমর্থন তা দেখে অবাক হয়েছেন মেসির সতীর্থ। তাই ঠিক করেছেন আবার আসবেন এই শহরে। মার্তিনেজ জানিয়েছেন, ''আমি আবার আসব। মেসির সঙ্গে এসে আর্জেন্টিনার জার্সিতে কলকাতায় খেলব।''

এমি মাঠে আসবেন গোলের নীচে দাঁড়াবেন না , তাই হয় নাকি। বিশ্বখ্যাত স্ট্রাইকাররা তার সামনে আটকে গেছেন। মঙ্গলবার মোহনবাগান গোলের নীচে রুখে দিলেন সিপি বিনীত গোয়েলের শট ।কলকাতা পুলিশ ও মোহনবাগান অল স্টার ম্যাচের সূচনাও করলেন। বিশ্বকাপ জয়ী তারকা সাক্ষী থাকলেন দেবজিত, শিল্টনদের ম্যাচের। মারাদোনা,পেলে, কাফুর পায়ের ধুলো আগেই পরেছিল ময়দানে। এবার আর ও এক বিশ্বকাপ জয়ীর আগমন হল ময়দানে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications