Anwar Ali: আনোয়ার ইস্যুতে ধীরে চলো নীতি লাল হলুদের, কী জানালেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা?
মরশুমের শুরু থেকেই আনোয়ার ইস্যুতে সরগরম ভারতীয় ফুটবল। মোহনবাগান এসজির সঙ্গে চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার অভিযোগ উঠে ভারতীয় ডিফেন্ডারের বিরুদ্ধে। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে মঙ্গলবার আনোয়ার আলি এবং ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়।
আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। আগামী দুই রেজিস্ট্রেশন পিরিয়ড বা উইন্ডোর জন্য ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার সই করানোর ওপরেও রাশ টানা হল, ফলে লালহলুদ কোনও ফুটবলারকে সই করাতে পারবে না। এছাড়াও পিএসসির তরফে জানানো হয়েছে মোহনবাগান ১২.৯ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে, যেটা আনোয়ার আলির পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসিকে মিটিয়ে দিতে হবে।

আনোয়ার আলি প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে ক্লাব বসে দেবব্রত সরকার বলেন, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির আর্থিক জরিমানা করার ক্ষমতা আছে কিনা আমাদের জানা নেই। এটা শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত নেওয়ার কথা। আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলছি, আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আবেদন করব। রায়ের কপি এখনও হাতে আসেনি, সেটা এলে আমাদের আইনজীবীরা কথা বলছেন। কীভাবে পরববর্তী পদক্ষেপ নেব সেই বিষয়ে সিদ্ধান্ত হবে।'
একইসঙ্গে দেবব্রত সরকার আরও বলেন, "আনোয়ার কে সই করিয়েছি তো পাঁচ বছরের জন্য, ও তো আর অন্য জায়গায় যাচ্ছে না, আমরা আপাতত ধীরে চলো নীতি নিয়েছি, এখন দেখার ফাইনের বিষয় টি। আমাদের আইনজীবী রা পরামর্শ করেছেন। আমরা আবেদন কমিটিতে যাবো।"
নয়া নিয়ম অনুসারে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে যে সব নতুন লোন চুক্তি হবে, সেই চুক্তিগুলির মেয়াদ এক বছরের বেশি করা যাবে না। কিন্তু আনোয়ারের সঙ্গে মোহনবাগান এসজির চুক্তি যেহেতু ২০২৪ সালের জানুয়ারি মাসের আগে হয়ে গিয়েছে ফলে ফিফার নয়া নিয়ম এই ক্ষেত্রে কার্যকর হচ্ছে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications