ডুরান্ডের ফাইনালে মোহনবাগান, সেমিতে গোকুলামের কাছে হার ইস্টবেঙ্গলের
রিয়াল কাশ্মীরকে উড়িয়ে দিয়ে ডুরান্ড কাপের ফাইনালে গেল মোহনবাগান। বুধবার সবুজ-মেরুন ব্রিগেড ম্যাচ জিতল ৩-১ ব্যবধানে। দিনের অন্য সেমিফাইনালে টাইব্রেকারে হার ইস্টবেঙ্গলের।
রিয়াল কাশ্মীরকে উড়িয়ে দিয়ে ডুরান্ড কাপের ফাইনালে গেল মোহনবাগান। বুধবার সবুজ-মেরুন ব্রিগেড ম্যাচ জিতল ৩-১ ব্যবধানে। দিনের অন্য সেমিফাইনালে টাইব্রেকারে হার ইস্টবেঙ্গলের। লাল-হলুদের প্রাক্তন উদেবের গোলকিপিংয়ের দৌলতে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠল কেরালার দল গোকুলাম।

বাগান ম্যাচে মেরিনার্সের হয়ে দুটি গোল সুপার সাব সুহের ভিপির। তাঁর সৌজন্যেই শতাব্দী প্রাচীন টুর্নামেন্টের ফাইনালের টিকিট পেলে শতাব্দী প্রাচীন ক্লাব। অন্য একটি গোল করেন চামোরা। কলকাতা লিগে খারাপ পারফর্ম্যান্স দিয়ে শুরু করলেও ডুরান্ডে কিন্তু দারুণ ছন্দে কিবু ভিকুনার দল। বুধবার পাসিং ফুটবলে ভর করেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান। ম্যাচের ৪২ মিনিটে চামোরার কামান দাগা শট থেকে গোলের খাতা খোলে মোহনবাগান।
এরপর ৯২ মিনিটে বাগানের জালে বল ঠেলে দিয়ে রিয়াল কাশ্মীরকে সমতায় ফেরান ক্রিজো। এক্সট্রা টাইমে বাগানের হয়ে এরপর দুটি গোল করে নায়ক সুহের। পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে এক্সট্রা টাইমের দুই অর্ধে দুটি গোল করে মোহনবাগানকে ৩-১ ব্যবধানে ম্যাচ জেতান তিনি। ২৪ অগাস্ট ডুরান্ড ফাইনালে গোকুলামের বিরুদ্ধে ম্যাচ খেলবে মোহনবাগান।
অন্যদিকে ডুরান্ডে ইস্টবেঙ্গলকে ছিটকে দিল তাঁদের প্রাক্তন গোলকিপার উদেব। নির্দিষ্ট সময়ে ম্যাচের ফল ১-১ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে ৩-২ গোলে শুটআউট জিতে ফাইনালে গেল গোকুলাম। পেনাল্টি শুটআউটে উবেদ কোলাডো ও তনডম্বার শট রুখে দেন।ডিকার অন্য একটি শট পোস্টে লাগে। ম্যাচের শুরুতে অবশ্য সামাদের গোলে লাল-হলুদ ব্রিগেড লিড পেয়েছিল। পরে ৯৩ মিনিটে গোকুলামকে ম্যাচে ফেরান মার্কাস জোসেফ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications