বিশ্বকাপের জন্য এক বুলফাইটারকে ব্যক্তিগত দেহরক্ষী নিযুক্ত করলেন রোনাল্ডো
আসন্ন বিশ্বকাপের আগে একাধিকবার বিভিন্ন ভাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে হুঙ্কার ছেড়েছে আইএস। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে।
আসন্ন বিশ্বকাপের আগে একাধিকবার বিভিন্ন ভাবে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে হুঙ্কার ছেড়েছে আইএস। বিশ্বকাপে খেলতে এলে তাঁরা আর নিজেদের দেশে ফিরবেন না, এমনও হুমকি দেওয়া হয়েছে। এই হুমকিগুলিকে যে একেবারেই ভুয়ো ভেবে উড়িয়ে দেননি সিআর ৭, তা বোঝা গেল বিশ্বকাপের আগে নেওয়া রোনাল্ডোর এক সিদ্ধান্ত থেকে।

আসন্ন বিশ্বকাপের জন্য বিশ্বের অন্যতম সেরা বুলফাইটার নুনো মাহকসকে ব্যক্তিগত দেহরক্ষী করে রাশিয়ায় নিয়ে যাচ্ছেন পর্তগিজ মহাতারকা।
রোনাল্ডোর ঘনিষ্ঠ মহল থেকে জানাগিয়েছে যে, নিয়মিত ষাঁড়ের লড়াই দেখে থাকেন সিআর ৭। সেখানেই তাঁর নজরকাড়ে নুনো। স্রেফ বাহুবলে যে ভাবে একের পর এক ষাঁড়কে কুপোকাত করেন নুনো, তা দেখেই নুনোকে তাঁর সফরসঙ্গী করার সিদ্ধান্ত নেন রোনাল্ডো। কারণ রোনাল্ডো মনে করেন তাঁর দেখা অন্যতম শক্তিশালী মানুষ নুনো।

রাশিয়া বিশ্বকাপের মূল আকর্ষণ থাকবেন মেসি এবং রোনাল্ডো। ফলে তাঁদের দু'জনকে ঘিরেই যে সমর্থকদের উন্মাদনা বেশি থাকবে, তাও জানেন রোনাল্ডো। আর এটাকে সামলানোর জন্য নুনোকে নেওয়া। রাশিয়াতে বাইরের কেউ যাতে তাঁর কাছে পৌছতে না পারে সেই কারণেই এই ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও রোনাল্ডোর দেহরক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নুনো মাহকস।












Click it and Unblock the Notifications