Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জয়জয়কার, ম্যান ইউ তারকা এবার পেলেন কোন পুরস্কার?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাবে ফেরার পর প্রত্যাশিত সাফল্য পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তবু বিশ্বের নানা প্রান্তের সমর্থকদের থেকে প্রাপ্ত ভোটের নিরিখে বর্ষসেরা ফুটবলের পুরস্কারটি পেলেন সিআর সেভেনই। আজ ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই খবর জানানো হয়েছে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার পেলেন কোন পুরস্কার?

স্যার ম্যাট বাসবির নামাঙ্কিত বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি ম্যান ইউতে থাকাকালী এর আগে রোনাল্ডো জিতেছিলেন ২০০৩-০৪, ২০০৬-০৭ ও ২০০৭-০৮ মরশুমে। রোনাল্ডো চারবার ম্যান ইউয়ের বর্ষসেরা হয়ে স্পর্শ করলেন দাভিদ দে হেয়া (David De Gea)-র নজির। ক্লাবের সমর্থকরা ম্যান ইউনাইটেড ডট কম ও ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাপের মাধ্যমে অনলাইন ভোটের মাধ্যমে বেছে নিয়েছেন বর্ষসেরা ফুটবলারকে।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রত্যাবর্তনের পর গত এক বছরে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে রোনাল্ডো ২৪টি গোল করেছেন। ৩৭ বছরের রোনাল্ডোকে নিয়ে যাঁদের মধ্যে একটু হলেও সংশয় ছিল তাঁদের যাবতীয় সংশয় দূর করেছেন সিআর সেভেন মাঠে নেমে পায়ের জাদু দিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে রোনাল্ডে ১৮টি গোল করেছেন। মোহাম্মদ সালাহ ও সন হিউং মিন যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, রোনাল্ডো তাঁদের পরেই ছিলেন ইপিএলে সর্বাধিক গোলের তালিকায়। টটেনহ্যাম হটস্পার ও নরউইচ সিটির বিরুদ্ধে রোনাল্ডো হ্যাটট্রিক করেন। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয়বার অভিষেকে নিউক্য়াসল ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো।

চ্যাম্পিয়ন্স লিগে ৬টি গোল করেন সিআর সেভেন। প্রতি মাসে যে সেরা ফুটবলার বেছে নেওয়ার চল ম্যান ইউতে রয়েছে সেখানেও দাপট দেখিয়েছেন রোনাল্ডো। সেপ্টেম্বর, অক্টোবর, মার্চ, এপ্রিল ও মে মাসে সেরা ফুটবলারের স্বীকৃতি তিনি আদায় করে নেন। ১০টি ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টার বিরুদ্ধে জয়সূচক গোল করার পাশাপাশি চেলসির বিরুদ্ধেও দুরন্ত ফুটবল উপহার দেন পর্তুগালের অধিনায়ক। বর্ষসেরা হওয়ার দৌড়ে এবার দ্বিতীয় স্থানে শেষ করলেন দে হেয়া, তৃতীয় স্থানে রইলেন ফ্রেড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+