প্লাজার জোড়া গোল, আই লিগে চার্চিলের সামনে মুখ থুবড়ে পড়ল মোহনবাগান
আই লিগে চার্চিলের সামনে মুখ থুবড় পড়ল মোহনবাগান,ম্যাচের স্কোরলাইন জেনে নিন
কল্যানীতে হোম ম্যাচে আই লিগের দ্বিতীয় লড়াইয়ে চার্চিলের সামনে মুখ থুবড়ে পড়ল মোহনবাগান। মেরিনার্স এদিন ম্যাচ হারল ২-৪ ব্যবধানে।
এর আগে লিগের প্রথম ম্যাচে আইজলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে মোহনবাগান। ফলে দুই ম্যাচ শেষে ১ পয়েন্টই রইল সবুজ-মেরুন ব্রিগেড। লিগে শুরুর দুই ম্যাচের একটিতেও জয়ের দেখা না পাওয়ায় অনেকটাই পিছিয়ে পড়ল মোহনবাগান। ২ ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে মোহনবাগান।

এদিন চার্চিলের চার গোলের মধ্যে দুটি গোল করেন উইলিস প্লাজা। শেষ মরসুমে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই এবার যেন টুর্নামেন্ট শুরু করলেন। গত মরসুমে ২১ গোল করেছিলেন প্লাজা। এদিন জোড়া গোল করে দলকে এগিয়ে দেন প্লাজা।
ম্যাচের ২ মিনিটে জটলা থেকে গোল করেন প্লাজা। এরপর ২৮ মিনিটে ফের গোল চার্চিলের। এবার গোয়ান দলের হয়ে গোল করে যান রবার্ট। ৩৩ মিনিটে গনজালেসের গোলে মোহনবাগান প্রত্যাবর্তন করলেও ৩৬ মিনিটে ফেল গোল প্লাজার। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া প্লাজার শট বাগান গোলরক্ষক দেবজিতের হাত ফস্কে গোলে ঢোকে।
দ্বিতীয়ার্ধে এরপর ৭৬ মিনিটে ফের গোল চার্চিলের। গোয়ান দলের হয়ে তৃতীয় গোলটি আবু বকারের। ম্যাচের শেষ মুহূর্তে শুভ ঘোষের গোলে (৯০মি) ব্যবধান কমায় বাগান। শেষ পর্যন্ত চার্চিল ম্যাচ জেতে ৪-২ ব্য়বধান।












Click it and Unblock the Notifications