চলতি আইএসএল-এ নিজেদের প্রথম জয় পেল চেন্নাই, হায়দরাবাদের হার

চলতি আইএসএল-এ নিজেদের প্রথম জয় পেল চেন্নাই, হায়দরাবাদের হার

চলতি আইএসএল-এ নিজেদের প্রথম জয় পেল চেন্নাইইন এফসি। ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে দক্ষিণের ডার্বি মাত করল দুই বারের আইএসএল চ্যাম্পিয়ন। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে চেন্নাই। সম পরিমাণ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ দশম স্থানে অবস্থান করছে হায়দরাবাদ এফসি।

চলতি আইএসএল-এ নিজেদের প্রথম জয় পেল চেন্নাই, হায়দরাবাদের হার

জহরলাল নেহরু স্টেডিয়ামে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকেই দাপট নিয়ে খেলতে শুরু করে চেন্নাইইন এফসি। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও তা থেকে স্কোর করতে পারেনি চেন্নাই। গোল পেতে ব্যর্থ হয় হায়দরাবাদ এফসি-ও। তাই দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া হয়ে ওঠে দুই দলই। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন চেন্নাই ও হায়দরাবাদের খেলোয়াড়েরা।

তবু ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটে গোল করতে ব্যর্থ হয় দক্ষিণ ভারতের দুই দল। অতিরিক্ত সময় বা অ্যাডেড টাইমের দুই মিনিটের মাথায় গোল দিয়ে চেন্নাইকে এগিয়ে দেন বিদেশি আন্দ্রে স্কেমব্রি। অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায় হায়দরাবাদের হয়ে সেই গোল শোধ দেন ম্যাথিউ কিলগালোন। এক মিনিট পর চেন্নাই-র হয়ে জয়সূচক গোলটি করেন নেরিজাস ভালসকিস।

আজ সন্ধ্যেয় আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে জামশেদপুর এফসি। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে গোয়া। লিগ তালিকার পাঁচ নম্বরে থাকা জামশেদপুর এফসি-র পয়েন্ট ৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+