এফসি গোয়ার শেষ মুহূর্তের গোলে ফের জয় অধরা বেঙ্গালুরু এফসি-র

এফসি গোয়ার শেষ মুহূর্তের গোলে ফের জয় অধরা বেঙ্গালুরু এফসি-র

ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল। আইএসএলের চলতি মরশুমে, নিজেদের দ্বিতীয় ম্যাচেও গোয়ার বিরুদ্ধে জয় অধরাই থেকে গেল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি-র। ১-১ গোলে অমীমাংসিত থাকল আইএসএল-র এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

এফসি গোয়ার শেষ মুহূর্তের গোলে ফের জয় অধরা বেঙ্গালুরু এফসি-র

আইএসএল-র চলতি মরশুমে, নিজেদের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোলশূণ্য ড্র করেছিলেন সুনীল ছেত্রীরা। তাই গোয়ার ফাতোরদা বা জহরলাল নেহরু স্টেডিয়ামে হোম টিমের বিরুদ্ধে জয়ের তাগিদ নিয়েই খেলতে নেমেছিলেন গতবারের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে বেশ কয়েকটি ঝড়ো আক্রমণে সুনীল ছেত্রীদের সামনে গোলের দরজা খুললেও শেষ পর্যন্ত সুযোগ বিফলে যায়। চেষ্টা করেও গোল পায়নি গোয়াও। গোলশূ্ণ্য অবস্থাতেই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ান সুনীল ছেত্রীরা। ৬২ মিনিটে উদান্ত সিং-র গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। এরপর ম্যাচের দখল চলে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পায়ে। তবে খেলার বিরুদ্ধে গিয়ে ম্যাচের একদম শেষ মুহূর্তে পেনাল্টি পায় হোম টিম। অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচে সমতা ফেরান এফসি গোয়ার মার্কি কোরো।

আজকের পর দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার এক নম্বর স্থানে অবস্থান করছে এফসি গোয়া। সম পরিমাণ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে সাত নম্বর স্থানে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+