নর্থইস্ট-কে হারিয়ে আইএসএল তালিকার প্রথম স্থানে উঠে এল বেঙ্গালুরু

নর্থইস্ট-কে হারিয়ে আইএসএল তালিকার প্রথম স্থানে উঠে এল বেঙ্গালুরু

নর্থইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে আইএসএল তালিকার শীর্ষ স্থানে উঠে এল বেঙ্গালুরু এফসি। ৯ ম্যাচে ১৬ পয়েন্টে অবস্থান করছেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড।

নর্থইস্ট-কে হারিয়ে আইএসএল তালিকার প্রথম স্থানে উঠে এল বেঙ্গালুরু

গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে বেঙ্গালুরু এফসি। নর্থইস্ট ইউনাইটেডের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন সুনীল ছেত্রীরা। যদিও প্রথমার্ধে গোল পায়নি অ্যাওয়ে দল। বেশ কয়েকবার প্রতি আক্রমণে উঠেও গোলের দরজা খুলতে পারেনি নর্থইস্ট ইউনাইটেডও। ফলে খেলার প্রথমার্ধ গোলশূণ্যই থেকে যায়।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় বেঙ্গালুরু এফসি। সেই সময় দুর্দান্ত কিছু মুভ তৈরি করেন সুনীল ছেত্রীরা। বেঙ্গালুরুর ফুটবলারদের মুহুর্মুহ আক্রমণ সামলাতে নাজেহাল হয়ে যান নর্থইস্টের ডিফেন্ডাররা। চাপের মুখে ভুলও করে বসেন তাঁরা। ৬৭ মিনিটে নিজেদের বক্সে ফাউল করে বসেন নর্থইস্টের ফুটবলাররা। পেনাল্টি থেকে গোল দিয়ে বেঙ্গালুরুকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে অ্যাওয়ে দলের জয় নিশ্চিত করেন অ্যালবার্ট সেরান।

Relive @bengalurufc’s important away win in pictures as they claimed all 3 points in Guwahati 🖼 #NEUBFC #HeroISL #LetsFootballhttps://t.co/dQs82Ryhfz
— Indian Super League (@IndSuperLeague) December 19, 2019

আজ সন্ধ্যায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে জামশেদপুর। সমপরিমা ম্য়াচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+