বাংলার ফুটবল রাজনীতিতে আলোড়ন, সচিবের পথে হেঁটে আইএফএ থেকে ইস্তফা দিলেন আরও ২
বাংলার ফুটবল রাজনীতিতে আলোড়ন, সচিবের পথে হেঁটে আইএফএ থেকে ইস্তফা দিলেন আরও ২
আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের অন্যায় আচরণের প্রতিবাদে ইতিমধ্যেই সচিব পদ থেকে ইস্তাফা দিয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। এবার সেই পথে হাঁটলেন দুই আরও ২। যারপর বাংলার ফুটবল রাজনীতিতে বড়সড় আলোড়ন পরে গেল।

কারা পদত্যাগ করলেন
সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের পথে হেঁটে এবার আইএফএ থেকে দুই সহ-সভাপতি পার্থ সারথী গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ফুটবলার তথা রাজ্য জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি তনুময় বসু পদত্যাগ করলেন। সোমবার এই দুই জন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত ও সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদত্যাগের কথা জানিয়ে দেন।

কী থেকে বিতর্কের সূত্রপাত
শুক্রবার কন্যাশ্রী কাপের সেমিফাইনালে অন্যায় ভাবে ইস্টবেঙ্গল ক্লাব ভিন রাজ্যের ফুটবলার খেলানোর কারণেই যাবতীয় বিতর্কের শুরু। কন্যাশ্রী কাপের সেমির ম্যাচে, নিয়ম ভেঙে পুলিশ এসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাব তিনজন আন্তঃরাজ্য ফুটবলার খেলায়।

নিয়ম ভেঙে ফুটবলার খেলানোয় বিতর্ক তুঙ্গে
অথচ দু'জনের বেশি আন্তঃরাজ্য ফুটবলার খেলানোর নিয়ম নেই। মীনা খাতুন, যিনি শেষবার মুম্বইয়ের হয়ে খেলেছিলেন, তাঁকে ইস্টবেঙ্গল মীনা বেগম নামে সই করিয়ে স্থানীয় ফুটবলার বলে ইস্টবেঙ্গলে ম্যাচ খেলায়। সেমিফাইনালে পুলিশ এসিকে টাই ব্রেকারে হারিয়ে শেষপর্যন্ত ইস্টবেঙ্গল ফাইনালে ওঠে।

পদত্যাগ করেন সচিব, এবার পদত্যাগ আরও দুজনের
পুরো বিষয়টি নিয়ে আইএফএতে সভা হয়। যেখানে উপস্থিত সদস্যরা, ইস্টবেঙ্গল মীনা খাতুনকে অবৈধভাবে সই করিয়েছে বলে মেনে নেন। তবে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য তথা আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ম্যাচটি ফের খেলা নিয়ে চাপ তৈরি করতে থাকেন। এই অন্যায়ের সঙ্গে আপোষ না করেই সচিব পদত্যাগ করেছিলেন। তার পথে এবার দুই সহ সভাপতিও পদত্যাগ করলেন।

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে আগের জটিলতা বাড়ল
বাংলায় ফুটবলের শান্তি ফেরাতে সভাপতি ও সচিবের সঙ্গে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বৈঠকে বসবেন। আজ নতুন করে দুই সহ সভাপতির পদত্যাগে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এই বৈঠকের আগে জটিলতা আরও বাড়ল।












Click it and Unblock the Notifications