Bayern Munich: এসসি ফ্রেইবার্গের বিরুদ্ধে প্রায় এতটা সময় ১২ জনে খেলল বায়ার্ন, হতে পারে কঠিন শাস্তি
এসসি ফ্রেইবার্গের বিরুদ্ধে প্রায় এতটা সময় ১২ জনে খেলল বায়ার্ন, হতে পারে কঠিন শাস্তি
বুন্দেশলিগার ম্যাচে এসসি ফ্রেইবার্গের বিরুদ্ধে ম্যাচে প্রায় ২০ সেকেন্ড ১২ জনে খেলার কারণে বড় শাস্তির কবলে পড়তে হতে পারে বায়ার্ন মিউনিখকে। ঘটনা বার্য়ান বনাম ফ্রেইবার্গ ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘটে। ইচ্ছাকৃত কখনওই নয়, ভুল বোঝাবুঝির কারণেই ১২ জন ফুটবলারকে নিয়ে প্রায় ২০ সেকেন্ড খেলে বায়ার্ন। তবে, লিগের নিয়ম অনুযায়ী শাস্তি এড়ানো কঠিন ম্যানুয়েল নয়ারের দলের পক্ষে।

এই অপ্রত্যাশিত ঘটনাটি ম্যাচের একে বারে অন্তিমলগ্নে ঘটেছে। ৮৫ মিনিটে জোড়া পরিবর্তনের সিদ্ধান্ত নেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান। কোরেনটিনা টোলিসো এবং কিংসলে কোম্যানের পরিবর্তে মাঠে নামার সিদ্ধান্ত নেওয়া হয় নিকলাস সুলে এবং মার্সেল সাবিটজারকে। কোরেনটিনা টোলিসোর পরিবর্তে নামানো হয় সুলেকে এবং কোম্যানের জায়গায় খেলানোর জন্য ঠিক করা হয় সাবিটজারকে।
টোলিসো চতুর্থ রেফারির নির্দেশে বোর্ড দেখে বাইরে চলে গেলেও কিংসলে তখনও মাঠে ছিলেন কারণ ইলেকট্রনিক বোর্ড তিনি খেয়ালই করেননি। তিনি মাঠেই থেকে যান। অথচ পরিবর্ত দুই ফুটবলারই মাঠে নেমে যায়। চতুর্থ রেফারিও বিষয়টি খেলায় করে না। ফ্রেইবার্গ রেফারির দৃষ্টি আকর্ষণ করে খেলা থামিয়ে দেয়। তবে, ততক্ষণে খেলা ২০ সেকেন্ডের কাছাকাছি হয়ে গিয়েছে।

খেলার রেফারি ক্রিস্টিয়ান ডিনগার্ট তাঁর রিপোর্টে ঘটনার কথা উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, ''এ নিয়ে সিদ্ধান্ত নেবে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।'' এমন ঘটনা ঘটা উচিত হয়নি, মেনে নিয়েছেন রেফারি।
এই ঘটনার জন্য সম্পূর্ণ এসে পড়েছে বায়ার্নের মহিলা টিম ম্যানেজার ক্যাথলিন কুগারের উপর। ঠিক ফুটবলার নামছে কি না, পরবর্তনে সঠিক ফুটবলারই উঠছে কি না, বা প্রথম একাদশের প্রত্যেকে ঠিকঠাক মতো নামলো কি না, এগুলো দেখার কাজ ক্রুগারের। কিন্তু তিনি এ দিন সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন নিজের দায়িত্ব সামলাতে এবং এই কারণেই এখনও বড় শাস্তির সামনে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী জার্মান ক্লাব।
এই ত্রুটির জন্য দায় এড়াতে পারে না ম্যাচটির চতুর্থ রেফারিও। তাঁর দেখে নেওয়া উচিৎ ছিল পরিবর্তনের পর ১১ জন ফুটবলারই মাঠে রয়েছে কি না। খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে সব সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে চতুর্থ রেফারির ক্ষেত্রেও সঠিক ফুটবলার তোলা এবং সঠিক ফুটবলারকে মাঠে পাঠানোর ক্ষেত্রে।
এই মুহূর্তে বুন্দেশলিগার শীর্ষ স্থানে রয়েছে বায়ার্ন। ২৮ ম্যাচে তাদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications