Ballon d'Or 2024: ২১ বছর পর ঘটল অভাবনীয় ঘটনা! মেসি ও রোনাল্ডোর মধ্যে কেউ নেই ব্যালন ডি'অরের দৌড়ে

Ballon d'Or 2024: লিওনেল মেসি গত বছর রেকর্ড অষ্টমবারের জন্য জিতেছিলেন ব্যালন ডি'অর খেতাব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেয়েছেন পাঁচবার। তবে এবার পরিস্থিতি ভিন্ন।

২১ বছর পর এই প্রথম রোনাল্ডো বা মেসির মধ্যে কেউ নেই মনোয়নন-প্রাপ্তদের তালিকায়। ২০০৩ সালের পর থেকে যা দেখা যায়নি বিশ্ব ফুটবলে।

Ballon d Or 2024
Getty Images
Ballon d Or 2024

গত বছরও রোনাল্ডো মনোনয়ন পাননি। তবে তালিকায় ছিল মেসির নাম। বিশ্বকাপ জয়ের সৌজন্যে মেসিই দখলে নেন ব্যালন ডি'অর। চলতি বছর লিওনেল মেসির আর্জেন্তিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরও এবারের তালিকায় মেসির ঠাঁই হলো না।

এবার যে ৩০ ফুটবলার ব্যালন ডি'অর পাওয়ার দৌড়ে রয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড, হ্যারি কেন, রদ্রি ও কিলিয়ান এমবাপে। ইউরো কাপ-জয়ী স্পেনের ৬ ফুটবলার রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বার্সেলোনায় খেলা ১৭ বছরের লামিনে ইয়ামাল।

স্পেন থেকে আর যাঁরা ব্যালন ডি'অরের দৌড়ে রয়েছেন তাঁরা হলেন নিকো উইলিয়ামস, আলেহান্দ্রো গ্রিমাল্দো, দানি ওলমো, রদ্রি ও দানি কারভাহাল। ইংল্যান্ড থেকে যাঁরা মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন অধিনায়ক হ্যারি কেন, জুড বেলিংহ্যাম, ফিল ফডেন, ডেক্লান রাইস, বুকায়ো সাকা ও কোল পামার।

একনজরে দেখে নেওয়া যাক কোন ফুটবলাররা রয়েছেন পুরুষদের বিভাগে ব্যালন ডি'অরের দৌড়ে:

জুড বেলিংহ্যাম, হাকান কালহানোগলু, দানি কারভাহাল, রুবেন দিয়াজ, আর্টেম ডভবিক, ফিল ফডেন, আলেহান্দ্রো গ্রিমাল্দো, আর্লিং হালান্ড, ম্যাটস হামেলস, হ্যারি কেন, টনি ক্রুজ, আদেমোলা লুকম্যান, এমিলিয়ানো মার্তিনেজ, লৌতারে মার্তিনেজ, কিলিয়ান এমবাপে, মার্টিন ওডেগার্ড, দানি ওলমো, কোল পামার, ডেক্লান রাইস, রদ্রি, আন্তোনিও রুডিগার, বুকায়ো সাকা, উইলিয়াম স্যালিবা, ফেডেরিকো ভালভার্দে, ভিন্সিয়াস জুনিয়র, ভিতিনহা, নিকো উইলিয়ামস, ফ্লোরিয়ান উইর্ৎজ, গ্রানিট শাকা, লামিনে ইয়ামাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+