Copa America 2024: কোপা জিতে রেকর্ড সৃষ্টি করলেন মেসিরা, জেনে নিন আর্জেন্টিনার খেতাব জয়ের বছরগুলি
২০২১ সালের পর ২০২৪, পর পর দুইবার কোপা আমেরিকাতে চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। সোমবার সকালে(ভারতীয় সময় অনুসারে) ফাইনাল ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনাস। ১-০ গোলে জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের তাজ ফের একবার মাথায় তুললেন মেসিরা। সেই সঙ্গে কোপা আমেরিকায় নয়া ইতিহাস সৃষ্টি করল আর্জেন্টিনা।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে এত বছর ধরে শীর্ষে ছিলে আর্জেন্টিনা এবং উরুগুয়ে। এই দুই দেশই ১৫ বার করে কোপা আমেরিকার খেতাব জিতেছিল। সোমবার চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ডের একক অধিকারী হলেন মেসিরা। আর্জেন্টিনা ১৬ বার চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে পৌঁছে গেল। দ্বিতীয় স্থানে থাকল উরুগুয়ে। টানা দ্বিতীয়বার কোপা জিতেও নজির সৃষ্টি করলেন মেসিরা।

১৯৯৩ থেকে ২০২১ দীর্ঘ সময় ধরেই আর্জেন্টিনা দলের ট্রফি খরা চলছিল। ২০২১ সালে এই কোপা আমেরিকা দিয়েই জয় যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনা দলের। এরপর ফাইনালিসীমা এবং ফিফা বিশ্বকাপ জিতেছেন স্কালোনির দল, এবার কোপা জিতে বৃত্ত পূরণ করলেন মেসিরা। বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী ৪ বছরের জন্য দক্ষিণ আমেরিকার সেরা দল হয়েই থাকবে।
১৫ বারের মধ্যে উরুগুয়ে সাত বার আয়োজক দেশ হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে। ১৯১৭, ১৯২৩, ১৯২৪, ১৯৪২, ১৯৫৬, ১৯৬৭, ১৯৯৫ সালে নিজেদের দেশেই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে উরুগুয় দল। পাঁচবার বিশ্বকাপ জিতলেও মহাদেশীয় খেতাব জয়ের নিরিখে আর্জেন্টিনার থেকে বেশ পিছিয়ে আছে ব্রাজিল।
ব্রাজিল দল মোট ৯ বার কোপা চ্যাম্পিয়ন হয়েছে এরমধ্যে ৫ বারই নিজেদের দেশে চ্যাম্পিয়ন হয়েছে। আয়োজক দেশ হিসাবে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে ১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ২০১৯ সালে। এছাড়া পেরু দুই বার চ্যাম্পিয়ন হয়েছে এরমধ্যে ১৯৩৯ সালে তারা ঘরের মাঠে ট্রফি জেতে।
চিলি দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, ২০১৫ সালে তারা ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়। বলিভিয়া ১৯৬৩ সালে একবারই চ্যাম্পিয়ন হয় নিজেদের ঘরের মাঠে। কলম্বিয়া ২০০১ সালে আয়োজক দেশ হিসাবে মহাদেশীয় খেতাব ঘরে তোলে।












Click it and Unblock the Notifications