Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এশিয়ান কাপে ভারতের 'আরব্য রজনী'! কাহিনি আরও টানতে তৈরি সুনীলরা, শেষ সুযোগ বাহরিনের

এএফসি এশিয়া কাপ ২০১৯-এর ভারত বনাম বাহরিন ম্যাচের প্রিভিউ। এছাড়াও জেনে নিন কখন ও কোথায় ম্যাচ দেখা যাবে।

এখন অবধি এশিয়া কাপে ভারতের পারফরম্য়ান্স বলে যেতে পারে যে আরব্য রজনীর কাহিনীর মতো মিষ্টি। ইউএই-এর বিরুদ্ধে হারতে হলেও যে ফুটবল উপহার দিয়েছিল ব্লু টাইগার্স, তা সমর্থকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। কাহিনিকে আরও দীর্ঘায়িত করার পথে কাঁটা একটিই - শারজা স্টেডিয়ামে বাহরিনের বিরুদ্ধে সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্য়ার ৯০ মিনিট।

জিতলে সরাসরি পরের রাউন্ডে ওঠার পাকাপাকি বন্দোবস্ত করে ফেলবেন সুনীলরা। ফলাফল অন্যরকম হলেও আশা থাকবে, তবে তখন তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের দিকে।

বাহরিনের কিন্তু গল্পটা ভারতের মতো মধুর নয়। ইউএই-কে চেপে ধরেও শেষ লাইন অতিক্রম করতে পারেনি তারা। আর পরের ম্যাচে তো, যাদের ভারত ৪ গোল দিয়েছিল, সেই থাইল্য়ান্ডের বিরুদ্ধে হেরেই যায়। তবে পরের রাউন্ডে যাওয়ার সে, একটা সুযোগ রয়েছে তাদের সামনে। তারা তা সহজে ছাড়বে বলে মনে হয় না।

সুপারওম্যান সানি

সুপারওম্যান সানি

আগামী ছবিতে সম্ভবত সানি সুপারওম্যানের চরিত্রে অভিনয় করতে পারেন। এই ছবির অবশ্য নাম এখনও ঠিক হয়নি।

ভারতীয় দলের খবর

ভারতীয় দলের খবর

বাহরিনের বিরুদ্ধে হারলেও গ্রুপের অপর ম্যাচে আমিরশাহি জিতলেই ভারত পরের রাউন্ডে উঠে যাবে। কাজেই সোমবার ভারতের প্রথম লক্ষ্য হওয়া উচিত না হারা। কিন্তু ভারতের এই দল দেখিয়েছে তারা ইতিবাচক ফুটবল খেলতেই অভ্য়স্ত। রক্ষণ মজবুত, প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম এবং আক্রমণের সময় নির্বাচনে একেবারে নিখুঁত। কাজেই বাহরিনের বিরুদ্ধে জয় ছাড়া দ্বিতীয় ভাবনা নেইই কনস্টানটাইনের দলে।

থাইল্যান্ড ও ইউএই-এর বিরুদ্ধে খেলা প্রথম একাদশে কনস্টানটাইন মনে হয় না কোনও বদল আনবেন। আনাস ও প্রীতমকে ইউএই-এর বিরুদ্ধে সেরা ফর্মে না পাওয়া গেলেও একটি ভুলের জন্য তাঁদের বাদ দেওয়ার মতো হারাকিরি ব্রিটিশ কোচ করবেন না। হোলিচরণ আগের ম্য়াচে একেবারেই ম্য়াড়মেড়ে ছিলেন। বিরতিতেই তাঁকে তুলে নিতে বাধ্য হন। বদল হলে একমাত্র তিনিই বেঞ্চে বসতে পারেন।

প্রণয় ও অনিরুধ যদি বাহরাইনি মাঝমাঠ থেকে ফরোয়ার্ডদের বলের জোগানটা কেটে দিতে পারেন, তাহলেই অনেকটা কাজ হয়ে যাবে। তবে ভারতের আক্রমণ ভাগের গতি কিন্তু সমস্যায় ফেলতে পারে বাহরিনের রক্ষণকে।

মিষ্টি হাবেভাবে

মিষ্টি হাবেভাবে

শুটিংয়ের আগে মেক আপ রুমে বসে অদ্ভুদ সব পোজ দিয়ে ছবি তুলতে ভালবাসেন সানি। তবে যাই বলুন এই অদ্ভুত ছবিটিতেও বড় মিষ্টি দেখাচ্ছে সানিকে।

বাহরিন দলের খবর

বাহরিন দলের খবর

এশিয়া কাপে কিন্তু সেরা ফর্মে নেই বাহরিন দল। আমিুরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচে অল্পের জন্য হারতে হলেও থাইল্য়ান্ডের বিরুদ্ধে খেলতেই পারেনি তাদের দল। প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে জয় ছাড়া তাদের সামনে কোনও পথ নেই।

৩ মাঝমাঠের খেলোযাড় ও ১ জন স্ট্রাইকার - এই চারজন নিয়ে আক্রমণে উঠবে বাহরিন বলে মনে করা হচ্ছে। গোল করার জন্য প্রধান ভরসা ফরোয়ার্ড আল রোমাইহি। তবে ভারতের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারেন দুই রক্ষণাত্মক মিডফিল্ডার আসওয়াদ ও সফি। মাথায় রাখতে হবে ভারতের বিরুদ্ধে দৈহিক শক্তিতে এগিয়ে থাকার সুবিধা কিন্তু পাবে বাহরিন।

পালকে মোড়া লিওনি

পালকে মোড়া লিওনি

যে পোশাকটি সানি পরেছেন তা ছোট ছোট অসংখ্য পালক দিয়ে তৈরি হয়েছে। এই পোশাকটিতে একেবারে অন্যরূপে সানি।

মুখোমুখি দ্বৈরথ, এশিয়া কাপের ইতিহাস ও সাম্প্রতিক ফর্ম

মুখোমুখি দ্বৈরথ, এশিয়া কাপের ইতিহাস ও সাম্প্রতিক ফর্ম

এখনও অবধি একবারও বাহরিনকে হারাতে পারেনি ভারত। ১৯৮২ সালে প্রেসিডেন্টস কাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেই একটি মাত্র ম্যাচ ভারত ড্র করেছিল। এছাড়া পরের ৪ বারই হারতে হয়েছে ভারতকে। ২০১১ সালে এশিয়ান কাপের গ্রুপ পর্বেই শেষবার দুই দেশ মুখোমুখি হয়েছিল। ভারত হেরেছিল ৫-২ গোলে।

ভারত - হার, জয়, ড্র, হার, ড্র,
বাহরিন - হার, ড্র, জয়, জয়, জয়,

সানির উড়ান

সানির উড়ান

হেলিকপ্টার চালাচ্ছেন নাকি সানি?

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো

ভারত (৪-৪-২): গুরপ্রিত সিং সান্ধু, শুভাশীষ বসু, আনাস এডাথোড়িকা, সন্দেশ ঝিঙ্গন, প্রীতম কোটাল, হোলিচরন নার্জারি, অনিরুধ থাপা, প্রণয় হালদার, উদান্ত সিং, আশিক কুরুনিয়ান, সুনীল ছেত্রি

বাহরিন (৪-২-৩-১): সৈয়দ শুব্বার আলাউই, আহমেদ জুমা, ওয়ালিদ আল হায়াম, হামাদ আল-শামসান, সৈয়দ রেধা ইসা, কোমাইল আল আসওয়াদ, আব্দুল ওয়াহাব আল-সফি, সৈয়দ ধিয়া সঈদ, মহম্মদ মারহুন, সামি আল হুসেইনি, মহম্মদ আল রোমাইহি

ক্রমশ প্রকাশ্য

ক্রমশ প্রকাশ্য

সুপারওয়ম্যানের চরিত্রে সানিকে দেখা যাবে। তবে সানির সুপারওয়ম্যানের পোশাক এখনও প্রকাশ হয়নি। কিন্তু আমরা আশাবাদী সুপারওয়ম্যানের পোশাকে দারুণ মানাবে সানিকে।

কোথায় কখন দেখা যাবে?

কোথায় কখন দেখা যাবে?

ভারত বনাম বাহরিন
তারিখ - ১৪ জানুয়ারি, সোমবার
সময় - ভারতীয় সময় রাত ৯.৩০
টিভি - স্টার স্পোর্টস ২, ২ এইচডি
অনলাইন - হটস্টার.কম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+