আজই শুরু এফসি এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই! প্রথম ম্য়াচেই মুখোমুখি ভারতের দুই প্রতিপক্ষ
শনিবার থেকে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ ২০১৯। প্রথম ম্যাচে মুখোমুখি ভারতের দুই প্রতিদ্বন্দ্বী - সংযুক্ত আরব আমিরশাহি ও বাহরিন।
শনিবার (৫ জানুয়ারি), থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ ২০১৯। এশিয়ার ৫ সাব-কনফেডারেশন থেকে ২৪টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রথম ম্যাচেই আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হচ্ছে বাহারিন। এই দুই দলই কিন্তু ভারতের গ্রুপ প্রতিপক্ষ। ভারতের প্রথম খেলা রবিবার থাইল্যান্ডের বিরুদ্ধে।

এদিন ভারতীয় সময় রাত ৯:৩০টায় আবু ধাবির জায়েদ স্পোর্টস স্টেডিয়ামে শুরু হবে এশিয়ান কাপের বল গড়ানো। ইউএই ও বাহরিন দুই দলই এশিয়ার অন্যতম দুই ফুটবল শক্তি। এই নিয়ে দ্বিতীয়বার এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে আরব আমিরশাহিতে। প্রথমবার ১৯৯৬ সালে তারাই কিন্তু রানার-আপ হয়েছিল। ফিফা ক্রমতালিকায় তারা এই মুহূর্তে ৭৯-তম স্থানে আছে।
আর এই নিয়ে পর পর পাঁচবার ও সব মিলিয়ে ষষ্ঠবার এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাহরিন। এখনও একবারও কাপ জিততে না পারলেও ২০০৪ সালে চিন এশিয়ান কাপে তারা চতুর্থ হয়েছিল।
ঘরের মাঠে কাপ জিততে মরিয়া ইউএই। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে, চোটের জন্য তাঁদের প্রধান প্লেমেকার ওমর আবদুল্লারহিম ছিটকে যাওয়ায় কিছুটা হলেও ব্য়াকফুটে আয়োজক দেশ। সাম্প্রতিককালে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে, ত্রিনিদাদ ও টোবাগো এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে কিন্তু হারতে হয়েছে আমিরশাহিকে। এসি মিলান, ইন্টার মিলান ও জাপানের প্রাক্তন কোচ অ্যালবার্তো জাছেরোনি এখন ইউএই-এর দায়িত্বে। ২০১১ সালে জাপানের হয়ে এশিয়ান কাপ জেতার অভিজ্ঞতা আছে তাঁর।
অপরদিকে শেষ তিন আন্তর্জাতিক ম্যাচে তাজিকিস্তান, লেবানন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে বাহরিন। এই ৩ ম্য়াচে মোট ১০ গোল দিয়েছে তারা। তাঁদের বিরুদ্ধে গোল হয়েছে কিন্তু মাত্র ১টি।
কাজেই প্রথম দিনই একটি জমজমাট মোকাবিলা হওয়ার আশা রয়েছে। এছাড়া এই দুই দলের বিরুদ্ধেই আগামী কয়েকদিনের মধ্যে খেলতে হবে ভারতকে। কাজেই এই ম্যাচেই আন্দাজ করা যাবে ভারতের নকআউট পর্বে ওঠার লড়াইটা কতটা কঠিন হতে চলেছে। শনিবার শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এশিয়ান কাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচারের করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এছাড়া প্রতিটি ম্যাচই লাইভ স্ট্রিমিং হবে হটস্টার.কম-এ।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications