Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শাহরুখ খানকে 'টেক্সট' করবেন যুবরাজ সিং! কেন জানতে বিস্তারিত পড়ুন

শাহরুখ খানকে 'টেক্সট' করবেন যুবরাজ সিং! কেন জানতে বিস্তারিত পড়ুন

কলকাতা নাইট রাইডার্স থেকে পরিত্যক্ত হওয়ার পরই আবু ধাবি টি-১০ লিগে ৩০ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ক্রিস লিন। এমন একটা যোগ্য জবাব দেওয়ার পর অস্ট্রেলিয় ব্যাটসম্যানের মুখ বন্ধ থাকলেও, তাঁর পাশে দাঁড়ালেন ভারতীয় লেজেন্ড যুবরাজ সিং। বললেন, আগামী মরশুমের আইপিএল-র জন্য কেকেআর ক্রিস লিনকে ছেড়ে ভুল করেছে।

শাহরুখ খানকে টেক্সট করবেন যুবরাজ সিং! কেন জানতে বিস্তারিত পড়ুন

৩০ বলে ৯১ রানের ইনিংসে লিনের ব্যাট থেকে ৯টি চার ও ৭টি ছক্কা এসেছে। মাত্র ১০ ওভারের ফর্ম্যাটেও যে এভাবে ব্যাট করা যায়, তা দেখে অবাক ক্রিকেট বিশ্ব। লিনের ব্যাটিং-এ মুগ্ধ হয়েছেন ভারতীয় লেজেন্ড যুবরাজ সিংও। প্রশ্ন করেছেন, আইপিএল-র আগামী মরশুমের জন্য কেন এই অস্ট্রেলিয় ব্যাটসম্যানকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স? এটি ভুল সিদ্ধান্ত বলে দাবি করেছেন যুবি। জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কেকেআর-র মালিক শাহরুখ খানকে বার্তাও পাঠাবেন।

আবু ধাবি টি-১০ লিগে মারাঠা আরবিয়ান্সের হয়ে খেলছেন যুবরাজ সিং ও ক্রিস লিন। সোমবার রাতে টিম আবু ধাবির বিরুদ্ধে দলের সঙ্গে মাঠে নামেননি যুবরাজ। সাইড বেঞ্চে বসেই তাঁকে দেখতে হয়েছে ক্রিস লিনের ব্যাটিং ধামাকা। তা নিয়ে যুবির মন্তব্য, দুর্দান্ত ব্যাটিং করেছেন লিন। আইপিএল-এ কেকেআরের হয়েও এই অস্ট্রেলিয় প্রচুর ম্যাচে ওপেনে নেমে বিধ্বংসী ব্যাটিং করেছেন বলে দাবি যুবরাজের।

আইপিএল-এ কেকেআর-র হয়ে মোট ৪১টি ম্যাচ খেলে ৩৩.৬৮-র গড়ে ১২৮০ রান করেছেন ক্রিস লিন। ১০টি অর্ধ-শতরান করেছেন এই অস্ট্রেলিয়। গত মরশুমের আইপিএল-এ ১৩টি ম্যাচে মাত্র ৪০৫ রান করেন লিন। তা সত্ত্বেও কেকেআর তাঁকে দলে না রাখায় অবাকই হয়েছেন যুবরাজ সিং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+