ভারত-পাক দ্বৈরথ ঘিরে সাধারণ সমর্থকদের মতোই অপেক্ষার প্রহর গুণছেন WWE তারকা The Rock, কী বললেন এই ম্যাচ ঘিরে
ভারত-পাক দ্বৈরথ ঘিরে সাধারণ সমর্থকদের মতোই অপেক্ষার প্রহর গুণছেন WWE তারকা The Rock, কী বললেন এই ম্যাচ ঘিরে
ক্রিকেট প্রধান দেশ হোক কিংবা না হোক, ভারত-পাকিস্তান ম্যাচের অতীত ইতিহাস, এই ম্যাচেরে কেন্দ্র করে থাকা নানান ঘটনা এবং বিশ্ব ক্রিকেটে এই ম্যাচের মাহাত্ম্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রীড়াপ্রেমী মানুষকে রোমাঞ্চিত করে। আমেরিকায় ক্রিকেটের প্রচলন খুব একটা নেই। দেশটির ক্রিকেট দল থাকলেও তা খুব একটা জনপ্রিয় নয় এবং সেই দেশের মানুষরাও এই খেলাকে ঘিরে ততটা উৎহাসী নন যতটা তাঁরা ফুটবল বা রাগবিকে ঘিরে উৎসাহী।

ভারত-পাকিস্তান ম্যাচের অপেক্ষায় দ্য রক:
সুদূর আমেরিকায় বসবাসকারী WWE-এর কিংবদন্তি রেসলার এবং হলিউডের অভিনেতা Dwayne Johnson যাঁর রিং-এর নাম The Rock এই ভারত-পাক দ্বৈরথ সম্পর্কে বেশ ভাল মতো পরিচিত। মেলবোর্নের এই ম্যাচ ঘিরে তিনিও প্রতীক্ষার প্রহর গুনছেন। এই ম্যাচের সম্প্রচারের দায়িত্বে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেলটি নিজেদের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন যেখান রক জানিয়েছেন এই ম্যাচকে ঘিরে তাঁর মতামত।

ভারত বনাম পাকিস্তানের সাম্প্রতিক সাক্ষাৎ:
আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১-এও ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দলকে কার্যত বিধ্বস্ত করে ম্যাচ জেতে পাকিস্তান। দুই ওপেনার অধিনায়ক বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ১৫২ রানের টার্গেট তাড়া করে সহজে জয় তুলে নেন। ৫৫ বলে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন রিজওয়ান। এশিয়া কাপ ২০২২-এর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছে ভারতকে।

বিশ্বকাপের আগে দুই দলের প্রস্তুতি:
ভারত এবং পাকিস্তান- উভয় দেশই বিশ্বকাপের আগে জোর অনুশীল সাড়ছে। প্রথম অনুশীলন ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছে পাকিস্তান। সেখানে আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে প্রস্তুতি ম্যাচে ভারত পরাজিত করে। ১৯ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। একই কারণে ভারতের ম্যাচও পরিতক্ত ঘোষণা করা হয়।

আসন্ন বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান:
ভারত এবং পাকিস্তান ২৩ অক্টোবর একে অপরের বিরুদ্ধে ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হতে চলেছে। টি-২০ বিশ্বকাপ ২০২২-এ দুই দলের জন্যই এটি প্রথম ম্যাচ। গ্রুপ ২-এ রয়েছে এই দুই দেশ। ভারত এবং পাকিস্তানের পাশাপাশি এই গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। এ ছাড়া দু'টি কোয়ালিফাইড দলও এই গ্রুপে ঢুকবে।












Click it and Unblock the Notifications