WTC Final: প্রেমিকাকে আংটি পরিয়েই চুমু! রিকি পন্টিং দৃশ্য দেখে কী বললেন? দেখুন ভাইরাল মুহূর্ত
WTC Final Proposal At Oval: ক্রিকেট বা ফুটবল মাঠে প্রেমিকার হাতে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। দর্শকরা এমনটা হামেশাই করেন। এমনকী আইপিএলের আসরে চেন্নাই সুপার কিংসের দীপক চাহার গ্যালারিতে গিয়ে বান্ধবীর হাতে আংটি পরিয়েছিলেন।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ঘটল এমন ঘটনা। ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন। তখন ভালো গতিতে রান তুলছেন রোহিত শর্মা ও শুভমান গিল। গ্যালারিতে তখন পারফেক্ট ম্যাচ!

ভারতের দ্বিতীয় ইনিংসে রান তখন ৪.২ ওভারে ২৪। টিভির পর্দায় ভেসে ওঠে যুবক-যুবতীর সেই দৃশ্য। দুজনেই ভারতীয়। প্রেমিকার হাতে আংটি পরিয়ে দেন ওই যুবক। বিয়ের প্রস্তাবে সাড়া দেন যুবতী। এরপর স্টেডিয়ামের গ্যালারিতে তাঁদের চুম্বনরত অবস্থায় দেখা যায়।

স্বাভাবিকভাবেই এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেরি হয়নি। তখন ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, টিভিতে যাতে নিজেদের ছবি দেখানো যায় সেজন্য মানুষ যা কিছু করতেই প্রস্তুত।
A proposal at the Oval.
— Khiladi Ankit (@AnkitAm37060379) June 10, 2023
And, it's a YES...!!#indvsaus2023 #oval #proposalgoals #Cheaters #Rohit #ViratKohli𓃵 pic.twitter.com/8E3y4jOQJB
Proposal at Oval in WTC final.
— RAJENDRA SINGH 😼😼 (@Awesome__Ladka) June 10, 2023
She said "Yes".#WTCFinal #WTCFinals #WTC23Final #INDvsAUS pic.twitter.com/jsXtzFoP7r
আংটি পরিয়ে বিয়ের জন্য বান্ধবীকে রাজি করানোর ঘটনা চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম। তবে গ্যালারি থেকে তার আগের দিনই শুভমান গিলের উদ্দেশে বিয়ে করার আর্জি জানিয়ে ভাইরাল হন এক তরুণী। সেটি নিয়েও সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে।
Proposal for Shubman Gill at Oval in London pic.twitter.com/ncNEmYIrr0
— Suvendu Bhunia (@Suvendu90278) June 10, 2023

২০২১ সালের আইপিএল চলাকালীন গ্যালারিতে গিয়ে বান্ধবী জয়া ভরদ্বাজকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীপক চাহার। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই ম্যাচে চেন্নাই সুপার কিংস পরাস্ত হয়েছিল। এরপরই গ্যালারিতে গিয়ে জয়ার হাতে আংটি পরিয়েছিলেন চাহার। সেখানে হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীও। ওভালের ঘটনা চাহারের ঘটনাকে মনে করাল।

এদিকে, জমজমাট পরিসমাপ্তির দিকে এগিয়ে চলেছে ওভালে WTC ফাইনাল। শেষ দিনে ভারতের জিততে দরকার ২৮০ রান। বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে জুটির উপর অনেকটাই নির্ভর করছে ভারতের জয়ের বিষয়টি। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম সেশনের উপরই নির্ভর করবে ম্যাচের ভাগ্য।
বিরাট-রাহানে টিকে গেলে ওভাল সাক্ষী থাকতেই পারে নয়া রেকর্ডের। সেক্ষেত্রে ১০ বছর পর আইসিসি ইভেন্ট জিততে পারবে ভারত।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications