WPL 2025: দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল গুজরাত জায়ান্টস, ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স অ্যাশ গার্ডনারের
রবিবার মহিলাদের প্রিমিয়ার লিগে ভাদোদরার কোটাম্বি স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইউপি ওয়ারিয়রজ। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করল গুজরাত জায়ান্টস দল। তারা ইউপি ওয়ারিয়রজকে হারাল ৬ উইকেটে। রবিবার জিতে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল গুজারত। ইউপি হার দিয়ে লিগ অভিযান শুরু করল।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাত জায়ান্টসের অধিনায়ক অ্যাশ গার্ডনার। প্রথম থেকেই গুজরাতের বোলিংয়ের সামনে চাপে পড়ে ওয়ারিয়রজ দল। ২২ রানেই তাদের ওপেনিং জুটির পতন ঘটে। ১৫ রান করেই কিরন নাভগিরেকে আউট করেন ডিয়ান্ড্রা ডটিন। ৬ রান করে অ্যাশ গার্ডনার বলে আউট হলেন বৃন্দা দীনেশ।

এরপর উমা ছেত্রী এবং অধিনায়ক দীপ্তি শর্মার জুটি ইউপি ওয়ারিয়রজকে কিছুটা এগিয়ে নিয়ে যায়। উমা ২৭ বলে ২৪ রান করে ডিয়ান্ড্রা ডটিনের বলে আউট হলেন। ২৭ বলে ৩৯ রান করে প্রিয়া মিশ্রার বলে আউট হলেন দীপ্তি শর্মা।। এরপর তাহিলা ০ এবং গ্রেস হ্যারিস ৪ রান করে আউট হলেন। শেষ দিকে নেমে ইউপি ওয়ারিয়রজ দলের মানরক্ষা করলেন শ্বেতা এবং আলানা কিং।
শ্বেতা ১৮ বলে ১৬ এবং আলানা ১৪ বলে ১৯ রান করলেন। সাইমা ঠাকোর তিনটে চারের সাহায্যে ৭ বলে ১৫ রান করলেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে ইউপি ওয়ারিয়রজ দল। গুজরাত জায়ান্টসের দলের হয়ে তিনটি উইকেট নেন প্রিয়া মিশ্রা, দুটি করে উইকেট নেন ডিয়ান্ড্রা ডটিন এবং অ্যাশ গার্ডনার।।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি গুজরাত জায়ান্টসের । বেথ মুনি ০ রান করেই আউট হলেন গ্রেস হ্যারিসের বলে। দয়ালান হেমলতাও ০ রান করেই আউট হলেন। তবে লরা উলভার্টকে সঙ্গী করে অ্যাশ গার্ডনার গুজরাত জায়ান্টস দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৩২ বলে ৫২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন অ্যাশ গার্ডনার। ২৪ বলে ২২ রান করেন লরা উলভার্ট।, গুজরাত জায়ান্টসের জয় সুনিশ্চিত করেন হারলীন দেওল, ডিয়ান্ড্রা ডটিন জুটি।
GUJARAT GIANTS BEAT UP WARRIORZ BY 6 WICKETS..!!!!
— Tanuj Singh (@ImTanujSingh) February 16, 2025
- Captain Ashleigh Gardner Leads from the front for Gujarat Giants. 🌟 pic.twitter.com/Zyfor2p3D4
১২ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত জায়ান্টস দল। হারলীন দেওল ৩৪ , তিনি তিনটি চার মারেন এবং ডিয়ান্ড্রা ডটিন ৩৩ রান করেন। তঁার ইনিংসে ছিল তিনটি চার এবং দুটি ছক্কা। ইউপি ওয়ারিয়রজ দলের বোলারদের মধ্যে শোফি্য়ে দুটি উইকেট নেন। জয়ের জন্য অধিনায়ক গার্ডনারের ইনিংসের প্রশংসা করলেন ডিয়ান্ড্রা ডটিন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications