Women's T20 World Cup: বিশ্বকাপ এখনও অধরা মহিলা দলের, ভারতের অতীত পারফরম্যান্স কেমন? জানুন বিস্তারিত
শুরু হয়ে গিয়েছে মহিলাদের টি২০ বিশ্বকাপ। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারতীয় মহিলা। কয়েক মাস আগেই রোহিত শর্মারা টি২০ বিশ্বকাপ জিতেছেন, ফলে এবার ভারতীয় মহিলা দলকে নিয়ে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। এবার ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী ফলে হরমনপ্রীত-স্মৃতিদের নিয়ে স্বপ্ন দেখছে ভারত। অতীতে টি২০ বিশ্বকাপগুলিতে ভারতের পারফরম্যান্স কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২০০৯ থেকে ২০২৩, ইতিপূর্বে ভারত আটটি বিশ্বকাপেই অংশগ্রহণ করেছে, কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। ফলে টি২০ বিশ্বকাপ এখনও অধরাই আছে ভারতীয় দলে। ২০২০ সালে খুব কাছে গিয়েও বিশ্বকাপ হাতছাড়া হয় ভারতীয় দলের। সেই বছর ভারত রানার্স হয়েছিল। কিন্তু বাকি বছরগুলিতে গ্রুপ পর্ব বা সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়।

২০১০ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসেছিল মহিলাদের টি২০ বিশ্বকাপের আসর। সেই বছরও ভারতের দৌড় সীমাবদ্ধ থাকে সেমিফাইনাল পর্যন্তই। ২০১০ সালে গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় হয়ে সেমিফাইনালের ছাড়পত্র পায় ভারত। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৪ রানে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকে ভারতীয় দলের।
২০১২ সালে টি২০ বিশ্বকাপ হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু ভারতীয় দল হতাশাজনক পারফরম্যান্স করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, ২০১৪ সালেও ভারতের পারফরম্যান্স বজায় থাকে। সেই বছরও ভারত গ্রুপ পর্ব থেকেই ভারত বিদায় নেয়, এরপর ২০১৬ সালে মাটিতেই বসেছিল মহিলাদের টি২০ বিশ্বকাপের আসর। কিন্তু সেই বছরও ভারত গ্রুপ পর্বের গণ্ডি অতিক্রম করতে পারেনি।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেলেত নামে ভারতীয় দল। সেই বছর শেষ চারেই সীমাবদ্ধ থাকে ভারতের বিশ্বকাপ যাত্রা সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে পরাস্ত হয় ভারত। এরপর ২০২০ সালে ভারত এখনও পর্যন্ত বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই টি২০ বিশ্বকাপে ভারত ফাইনালে উঠে। কিন্তু রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়।
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮৫ রানে হারে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮৪ রান তোলে অজিরা। ভারত ৯৯ রানেই অলআউট হয়ে যায়। ২০২৩ সালে ভারতীয় মহিলা দল টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে যায়।












Click it and Unblock the Notifications