ভালো শুরু করেও ফের ব্যাটিংয়ে ব্যর্থ সুপারনোভাস, ম্যাচ জিততে ট্রেলব্লেজার্সের টার্গেট কত
ভালো শুরু করেও ফের ব্যাটিংয়ে ব্যর্থ সুপারনোভাস, ম্যাচ জিততে ট্রেলব্লেজার্সের টার্গেট কত
শারজায় জমজমাট ক্রিকেট শো! মেয়েদের টি টোয়েন্টি চ্যালেঞ্জের তৃতীয় ম্যাচে হরমনপ্রীত কউরের সুপারনোভাস বনাম স্মৃতি মান্ধানার ট্রেলব্লেজার্স। মেয়েদের টি-২০ মহাযজ্ঞে শেষ ম্যাচে স্মৃতি মান্ধানার ট্রেলব্লেজার্স, মিতালী রাজের ভেলোসিটির হারিয়ে লিগ অভিযান শুরু করেছিল। এদিন মান্ধানাদের প্রতিপক্ষ এবার হরমনপ্রীতের সুপারনোভাস। শারজায় টস জিতে সুপারনোভাস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

দল যদিও অধিনায়িকা হরমনপ্রীত কউরের শুরুতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে যোগ্য সম্মান দিতে পারল না। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সুপারনোভা স্কোরবোর্ডে মাত্র ১৪৬ রান তুলতে পারে।
সুপারনোভাসের হয়ে দুই ওপেনার আটাপাট্টু ও প্রিয়া পুনিয়া ভালো শুরু করেন । ট্রেলব্লেজার্সের বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলে প্রিয়া পুনিয়া ৩০ ও আটাপাট্টু ৬৭ রান যোগ করেন। প্রথম উইকেটে দুই ওপেনারের সংযোজন ৮৯ রান।
এরপর তিনে নেমে হরমনপ্রীত কউর ৩১ করে আউট হন। এরপর ব্যাটিং ধসের কারণ হরমনপ্রীতের দল এদিন বড় রান তুলতে ব্যর্থ হয়। ম্যাচ জিততে ট্রেলব্লেজার্সের টার্গেট ১৪৭ রান। প্রসঙ্গত টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভেলোসিটির বিরুদ্ধে সুপারনোভাস ১২৬ রানের কম পুঁজির রান হাঁকিয়ে ম্যাচ হেরে বসেছিল।
বল হাতে বাংলার ঝুলন গোস্বামী ফের নজর কাড়লেন। ভারতীয় দলের অভিজ্ঞ পেসার প্রথম ম্যাচে ভেলোসিটির বিরুদ্ধে ১৩ রান খরচে ২ উইকেট নেওয়ার পর আজ সুপারনোভাসের বিরুদ্ধে ১৭ রান খরচে ১টি উইকেট নিয়েছেন। বাকিদের মধ্য়ে সালমা খাতুন ও হার্লিন দেওল ১টি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications