হঠাৎ করে বিগ ব্যাশ লিগ থেকে কেন সরে দাঁড়ালেন কেকেআর তারকা
হঠাৎ করে বিগ ব্যাশ লিগ থেকে কেন সরে দাঁড়ালেন কেকেআর তারকা
মরু শহরে আইপিএল অভিযান কেকেআরের হয়ে চলতি মরসুম খেলেছেন। নাইটদের জার্সিতে সাফল্য আসেনি। তাই এবার বিগ ব্যাশ লিগে তাঁর ব্যাটে বড় রানের স্বপ্ন দেখেছিল ফ্যানেরা। ইংল্যান্ডের হয়ে এবছর ঝোড়ো ক্রিকেট খেলেছেন, এবার বিগ ব্যাশে তিনি ঝড় তুলতে পারেন কিনা, সেটাই দেখার ছিল। তার আগে হঠাৎ করেই বিগ ব্যাশ লিগ থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান টম ব্যান্টন।

করোনা কালে খেলার প্রতিযোগিতায় জৈব সুরক্ষা মাস্ট
করোনা কালে যে কোনও প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। বিদেশের মাটিতে আইপিএল এই পদ্ধতিতেই হয়েছে। শুধু ক্লাব ফুটবল নয়, ক্রিকেট থেকে ফুটবল,যেকোনও খেলাতেই এখন জৈব সুরক্ষা মাস্ট।

খেলোয়াড়দের কাছে জৈব সুরক্ষা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে
আর এই দীর্ঘ জৈব সুরক্ষার কারণেই খেলোয়াড়দের মানসিক চাপে পড়তে হচ্ছে। খেলা ছাড়া পুরো সময়টাই খেলোয়াড়দের হোটেলের মধ্যে আবদ্ধ থাকতে হচ্ছে। অস্ট্রেলিয়াতেও বিগ ব্যাশ লিগ ঘিরে জৈব সুরক্ষা নিয়ে আঁটোসাঁটো নিরাপত্তা। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের কাছে জৈব সুরক্ষা বলয় একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। কেকেআর তারকা টম ব্যান্টনের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে।

কেন সরে দাঁড়ালেন
আইপিএল খেলতে জৈব সুরক্ষার মধ্য়ে থাকতে হয়েছিল। এরপর ডনের দেশে বিগ ব্যাশ লিগেও জৈব সুরক্ষার মধ্যে থাকতে হবে। ফলে মনের উপর চাপ আরও বাড়বে। আর সেই কারণেই বিগ ব্যাশ লিগ শুরুর আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ব্রিসবেন হিটের হয়ে খেলা টম ব্যান্টন।

সামনে টানা ক্রিকেট সূচি
প্রসঙ্গত করোনা পরিবর্তী সময়ে ইংল্যান্ডের ক্রিকেট মরশুমের শুরু থেকেই তিনি বায়ো বাবলে ছিলেন ব্যান্টন। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে দুরন্ত ক্রিকেট খেলেন। এরপর আইপিএলে খেলেছেন। সামনে আবার ইংল্যান্ডের ভারত সফর রয়েছে। সেই সঙ্গে ২০২১ সালের আইপিএলও রয়েছে। ফলে জৈব সুরক্ষা থেকে ব্রেক নিতেই বিগ ব্যাশ লিগ থেকে সরে দাঁড়ালেন ব্যান্টন। ১০ ডিসেম্বর থেকে বিগ ব্যাশ লিগ শুরু।












Click it and Unblock the Notifications