চোট-আঘাতে জর্জরিত ভারত এবং ইংল্যান্ডের সম্ভাব্য একাদশে কী রদবদল ঘটতে চলেছে

চোট-আঘাতে জর্জরিত ভারত এবং ইংল্যান্ডের সম্ভাব্য একাদশে কী রদবদল ঘটতে চলেছে

আর কয়েক ঘণ্টার মধ্যেই পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হতে চলেছে ভারত। ম্যাচ জিতলে সিরিজ জিতবে বিরাট কোহলি শিবির। অন্যদিকে ওয়ান ডে সিরিজে ভেসে থাকতে আজকের ম্যাচ জিততেই হবে ব্রিটিশ শিবিরকে। সেই আবহে গুরুত্বপূর্ণ মোকাবিলার আগে চোট-আঘাতে জর্জরিত রয়েছে ভারত এবং ইংল্যান্ড। সেক্ষেত্রে দুই দলের সম্ভাব্য একাদশ কী বদল ঘটতে পারে, তা দেখে নেওয়া যাক।

সূর্য ইন, শ্রেয়স আউট

সূর্য ইন, শ্রেয়স আউট

পুনেতে ইংল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচ চলার সময় কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। চোট এতটাই গুরুতর যে ভারতীয় ব্যাটসম্যান সেপ্টেম্বর পর্যন্ত মাঠে নামতে পারবেন না বলে এক সূত্র মারফত জানা গিয়েছে। আজকের ম্যাচে শ্রেয়সের পরিবর্তে ভারতীয় দলে সূর্যকুমার যাদবের ওয়ান ডে অভিষেক হতে চলেছে। চোটের কারণে রোহিত শর্মা খেলতে না পারলে আজ দলে ঋষভ পন্থের অন্তর্ভূক্তি ঘটতে পারে। তবে সে সম্ভাবনা কম বলেই জানানো হয়েছে। অন্যদিকে গত ম্যাচে ফ্লপ হওয়া কুলদীপ যাদবের পরিবর্তে আজ ভারতের প্রথম একাদশে যুজবেন্দ্র চাহালের প্রত্যাবর্তন ঘটতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ

ভারতের সম্ভাব্য একাদশ

শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল।

ইংল্যান্ড দলে সম্ভাব্য পরিবর্তন

ইংল্যান্ড দলে সম্ভাব্য পরিবর্তন

পুনেতে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে আঙুলে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি আজকের ম্যাচ খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে ঘাড়ে চোট পাওয়া স্যাম বিলিংসও আজকের ম্যাচে ইংল্যান্ডের প্রথম একাদশে অনুপস্থিত থাকবে বলে জানানো হয়েছে। পরিবর্তে আজ দলে ডেভিড মালান ও লিয়াম লিভিংস্টোনকে সুযোগ দেওয়া হতে পারে। ইয়ন মর্গ্যানের পরিবর্তে আজ ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

জেসন রয়, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, জস বাটলার, মইন আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম কারান, টম কারান, মার্ক উড, আদিল রশিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+