সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাত থেকে আইপিএল, বিসিসিআই সভায় সম্ভাব্য আলোচ্য সূচি

সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাত থেকে আইপিএল, বিসিসিআই সভায় সম্ভাব্য আলোচ্য সূচি

২৪ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা বসতে চলেছে। সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়র পৌরহিত্যে এই বৈঠকে স্বার্থের সংঘাত থেকে আইপিএল সহ ৯টি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। সেই বিষয়গুলির দিকে নজর ফেরানো যাক।

সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাত থেকে আইপিএল, বিসিসিআই সভায় সম্ভাব্য আলোচ্য সূচি

১) ২০২১ সালের আইপিএলের জন্য মেগা নিলাম হবে কিনা, তা নিয়ে আলোচনা হবে বিসিসিআইয়ের সাধারণ সভায়।

২) ২০২১ সালেই নতুন দুই দল আইপিএলে অন্তর্ভূক্ত হবে কিনা, তা নিয়েও আলোচনা হবে।

৩) এক না দুই, আইপিএলে মোট কয়টি দল অন্তর্ভূক্ত হবে, তা ঠিক হতে পারে বিসিসিআইয়ের সাধারণ সভায়।

৪) আইপিএলে অন্তর্ভূক্ত হতে চলা এক কিংবা দুই দলে খেলার জন্য ভারতে ঘরোয়া ক্রিকেটার মজুত রয়েছেন কিনা, তাও খতিয়ে দেখা হবে।

৫) করোনা ভাইরাসের আবহে ২০২১ সালের জানুয়ারি থেকে দেশে ঘরোয়া ক্রিকেট চালু করা হবে কিনা, তা আলোচনা হবে বিসিসিআইয়ের সাধারণ সভায়।

৬) ইংল্যান্ডের ভারত সফর নিয়ে আলোচনা করবে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

৭) বিসিসিআই সভাপতির সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একবার স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠা নিয়ে আলোচনা হবে সাধারণ সভায়।

৮) অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জঘন্য পারফরম্যান্স নিয়ে আলোচনা হবে বিসিসিআইয়ের বৈঠকে।

৯) সর্বোপরি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব অমিত শাহের কার্যকালের মেয়াদ নিয়েও আলোচনা হবে বিসিসিআই বৈঠকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+