করোনার কারণে স্থগিত থাকা আইপিএলের ভবিষ্যৎ নিয়ে কী বললেন রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মালিক

করোনার কারণে স্থগিত থাকা আইপিএলের ভবিষ্যৎ নিয়ে কী বললেন রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মালিক

করোনার কারণে স্থগিত আইপিএল। মারণ ভাইরাসের প্রকোপে মিলিয়ন ডলার টুর্নামেন্ট এখন স্থগিত। দেশে করেনা আক্রান্তের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪৫। করোনা ভাইরাসের কারণে এখন আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। ভাইরাস সংক্রমণে বর্তমান পরিস্থিতিতে ধরে নেওয়া যায় এপ্রিল বা মে মাসে আইপিএল আয়োজন করা সম্ভব নয়। তবে আইপিএল টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে আশা রাখছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।

করোনার কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল

করোনার কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল

করোনা কারণে বিশ্বব্যাপি এখন যোগাযোগ বন্ধ। ভাইরাস সংক্রমণে মানুষের প্রাণ নিয়েই সংশয় তৈরি হয়েছে। পরিস্থিতি প্রতিদিনই আরও সংকটময় হচ্ছে। এই অবস্থায় ভারত লকডাউনের ফলে করোনা মোকাবিলায় করতে পারবে বলে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মালিক মনে করছেন। ফলে বছর শেষের ক্রিকেট উইন্ডোতে ২০২০ সালের আইপিএল হতে পারে বলে সম্ভাবনা দেখছেন রাজস্থান ফ্র্যাঞ্চাইজি অন্যতম মালিক মনোজ বাদালে।

রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মালিকের প্রতিক্রিয়া

রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মালিকের প্রতিক্রিয়া

বিবিসিকে দেওয়া এক প্রতিক্রিয়া বাদালে জানিয়েছেন, 'দেশ এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে ভাবনা নেই। করোনা মোকাবিলা করে ভারত ঘুরে দাঁড়াতে পারলে সীমিত দিন আইপিএল আমরা দেখতে পারি বলে মনে হয়। সেটা সম্ভবত বছরের শেষ দিকে হতে পারে।'

আইপিএল হওয়া নিয়ে তিন সম্ভাবনা

আইপিএল হওয়া নিয়ে তিন সম্ভাবনা

উল্লেখ্য আইপিএল নিয়ে এখন তিন সম্ভাবনার কথা বলে হচ্ছে। যেখানে জুলাই-অগাস্টের ক্রিকেট উইন্ডোতে টুর্নামেন্ট হতে পারে বলে জানা যাচ্ছে।

এশিয়া কাপ স্থগিত হলে হতে পারে আইপিএল

এশিয়া কাপ স্থগিত হলে হতে পারে আইপিএল

অন্যদিকে এশিয়া কাপের জন্যে পরিবর্তিত ভেন্যু এখনও ঠিক হয়নি। তাই সেপ্টেম্বরের এশিয়া কাপ করোনার কারণে স্থগিত হয়ে, সেই সময়ে আইপিএল হতে পারে।

বিশ্বকাপ স্থগিত হলে সেই সময়ে আইপিএল

বিশ্বকাপ স্থগিত হলে সেই সময়ে আইপিএল

অন্য সম্ভাবনায় করোনার কারণে অক্টোবের অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট বিশ্বকাপ স্থগিত ঘোষিত হলে। সেই সময়ে সীমিত দিনের আইপিএল ২০২০ আয়োজন হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+