Mayank Agarwal: কেমন আছেন মায়াঙ্ক? বিমানে ঠিক কী হয়েছিল? এবার মুখ খুললেন কর্ণাটক দলের ম্যানেজার
মঙ্গলবার রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে ত্রিপুরা থেকে গুজরাত যাওয়ার জন্য বিমান ধরে কর্ণাটক দল। সতীর্থদের সঙ্গে ছিলেন মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু বিমান থাকা বোতল থেকে জল খেতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন এই তারকা ক্রিকেটার। ফলে তাঁকে বিমান থেকে সোজা হাসপাতালে ভর্তি করানো হয়। রাতের দিকে গোটা ঘটনাটি নিয়ে থানায় অভিযোগও করা হয়।
কিন্তু ঠিক কী হয়েছিল ঘটনাটি। বুধবার এই বিষয়ে মুখ খুলেছেন কর্ণাটক দলের ম্যানেজার। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে কর্নাটক দলের টিম ম্যানেজার রমেশ বলেছেন, "বিমান ছাড়ার মুখে। সেই সময়ে মায়াঙ্ক তৃষ্ণার্ত ছিল। সিট পকেটে রাখা বোতল থেকে জল পান করে মায়াঙ্ক। কিছুক্ষণের মধ্যেই মায়াঙ্ক বুঝতে পারে ওর গলা-বুক জ্বলতে শুরু করেছে। বমি বমি ভাব শুরু হয়।'

মঙ্গলবার রাতেই ম্যানেজারের মারফতে রাতেই থানায় অভিযোগ দায়ের করেছেন, যা ঘটনা অন্যদিকে মোড় নেয়। পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার বলেছেন, 'আপাতত মায়াঙ্কের শরীর ঠিকঠাকই রয়েছে। ওনার ম্যানেজার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়একটি অভিযোগ দায়ের করেছেন। ওঁর ম্যানেজার জানিয়েছেন, বিমানে নিজের আসনে বসার সময় সামনে একটি পাউচ রাখা ছিল। তার থেকে কিছুটা তরল পদার্থ উনি খান।'
শোনা যাচ্ছে, বিমান পরিষ্কার করার কোনও তরল পদার্থ ভুল করে ফেলে রেখে গিয়েছিলেন কোনও কর্মী। কিন্তু তরল পদার্থটি কী ছিল তা নিয়ে অবশ্য এখন কোনও পক্ষই মুখ খোলেনি। বিমান সংস্থাটির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
কেমন আছেন মায়াঙ্কা? যা খবর তাতে মায়াঙ্কের গলায় জ্বালা এখনও রয়েছে। ফুলে রয়েছে ঠোঁটও। আগামী ৪৮ ঘণ্টা কথা বলতে পারবেন না তিনি। তবে আর কোনও সমস্যা এই মুহূর্তে নেই। বুধবার বিকেলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। নিজের ইনস্টাগ্রামে মায়াঙ্ক লেখেন, "আমি আগের থেকে সুস্থ। ফেরার অপেক্ষায়। আপনাদের প্রার্থনা, ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।"
শুক্রবার থেকে সুরাটে রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কর্নাটকের। ত্রিপুরা থেকে গুজরাত যাওয়ার বিমান ধরেছিল কর্নাটক দল। বিমানে উঠে একটি বোতল থেকে কিছু পান করতে দেখা যায় ময়াঙ্ককে।তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন, আপাতত স্থিতিশীল আছেন মায়াঙ্ক। তবে শুক্রবার থেকে শুরু হতে চলা ম্যাচে তাঁর খেলার সম্ভবনা কম।












Click it and Unblock the Notifications