ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলে কোন পরিবর্তন অবশ্যম্ভাবী?
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলে কোন পরিবর্তন অবশ্যম্ভাবী?
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। ম্যাচ হবে একই মাঠে। সম্ভবত একই পিচে হবে মোকাবিলা। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে রবিবার প্রথম একাদশে পরিবর্তন আনতে পারে বিরাট কোহলি শিবির। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতীয় দলে সম্ভাব্য পরিবর্তন
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচে বাউন্স থাকায় গত ম্যাচে প্রথম একাদশে পাঁচ জন বোলারকে খেলিয়েছিল ইংল্যান্ড। ইয়ন মর্গ্যানদের সেই পরিকল্পনা খেটে যায়। সেই দেখাদেখি আগামী ম্যাচে ভারতীয় দলেও এক অতিরিক্ত পেসারকে খেলানো হতে পারে বলে খবর। অক্ষর প্যাটেলের পরিবর্তে সুযোগ পেতে পারেন পেসার নভদীপ সাইনি। বাকি দল অপরিবর্তিত থাকব বলেই মনে করা হচ্ছে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে খেলতে নামতে পারে ইংল্যান্ড -
জস বাটলার (উইকেটরক্ষক), জেসন রয়, দাউদ মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), স্যাম কারান, মার্ক উড, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ।

জিততে পারে কোন দল
মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ডুবতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। সেই ভুল শুধরে নিলে দ্বিতীয় ম্যাচ জিততেই পারে বিরাট কোহলি শিবির। তবে ছেড়ে কথা বলবে না অ্যাডভান্টেজে থাকা ইংল্যান্ডও। ফলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications