ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে ক্যারিবিয়ানদের ওয়াশ আউট করার পর এবার টেস্টেও প্রাধান্য কায়েমের সুবর্ণ সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। সন্দেহ নেই ধারেভারে, শক্তিতে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটাই এগিয়ে আছে ভারত।

বৃহস্পতিবার টসের ঠিক আগে অ্যান্টিগুয়ায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জন্য আধ ঘণ্টা দেরিতে হয় টস। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি বৃষ্টি। কালো মেঘ কেটে সূর্য উঠতেই মুখে হাসি ফোটে ক্রিকেট ফ্যানদের।

রোহিত শর্মা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, উমেশ যাদব ও ঋদ্ধিমান সাহাকে বাইরে রেখেই প্রথম টেস্টের জন্য দল সাজিয়েছে টিম ইন্ডিয়া।

দুই দলের প্রথম একাদশ

ভারত : মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা।

ওয়েস্ট ইন্ডিজ : ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, শাই হোপ (উইকেটরক্ষক), শামারহ ব্রুকস, ড্যারেন ব্রাভো, শিমরোন হেটমের, রস্টন চেজ, জেসন হোল্ডার (অধিনায়ক), মিগুয়েল কমিন্স, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+