Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Indies vs India Test: ম্যাচ শুরুর আগেই টিম ইন্ডিয়ার জার্সি নিয়ে তীব্র বিতর্ক

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করছে টিম ইন্ডিয়া। নতুন ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের জার্সি নিয়ে তীব্র বিতর্ক।

নতুন স্পনসর ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিসিসিআইয়ের সঙ্গে । এবার বিরাট কোহলি, রোহিত শর্মাদের জার্সিতে থাকবে নতুন স্পনসরের নাম। মঙ্গলবার স্পনসরের লোগো সহ নতুন জার্সি প্রকাশ্যে আসে। তবে সমস্যা হল, স্পনসরের নামের জেরে ভারতীয় দলের ক্রিকেটারদের জার্সি থেকে দেশের নামই উধাও হয়ে গিয়েছে।

rohit

বিরাট কোহলি, রোহিত শর্মারা যে ছবি পোস্ট করেছেন তা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। সমাজ মাধ্যমে অনেকেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় দলের নতুন জার্সি নিয়ে। একটি ক্রিকেট গেমিং অ্যাপের লাল লোগো অনেকের কাছেই দৃষ্টিকটূ লাগছে বিশেষ করে সাদা জার্সিতে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সবচেয়ে বেশি ফোকাস থাকবে সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের দিকে, এখনও পর্যন্ত ক্যারবিয়ানদের ভালো করেছেন। রাহানে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন, ৮ ইনিংসে করেছেন ৫১৪ রান। এই সময়ে রাহানের গড় ১০২.৪০। এর সঙ্গে, তিনি ৪৭.১১ স্ট্রাইক রেটে ২টি সেঞ্চুরি এবং ৩টি অর্ধশতরানও করেছেন।


২০২২ সালের ফেব্রুয়ারিতে দল থেকে বাদ পড়েছিলেন রাহানে। বার্ষিক চুক্তি থেকেও বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। দল থেকে বাদ পড়ে বসে থাকেননি ভারতকে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ় জেতানো রাহানে। ঘরোয়া ক্রিকেটে খেলে, রান করে আবার দলে জায়গা ফিরে পেয়েছেন তিনি। সহ-অধিনায়কও হয়েছেন।

এই সিরিজে বেশ কিছু নতুন ক্রিকেটারকে টেস্ট দলে সুযোগ দোওয়া হবে। অভিষেকের তালিকায় নাম সবার প্রথমে আসছে তিনি হলেন তরুণ বাঁ হাতি ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে যশস্বীকে। এছাড়া ক্যারিবিয়ান সফরে টেস্ট অভিষেক হতে পারে বাঁ হাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিষানের।

এই সিরিজে মহম্মদ শামি বিশ্রামে রয়েছেন। নেই উমেশ যাদবও। ফলে বোলিংয়ে জায়গা ফাঁকা রয়েছে। সেই জায়গায় অভিষেক হতে পারে বাংলার ক্রিকেটার মুকেশ কুমারের।

india

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু'টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। বুধবার থেকে শুরু হতে চলা প্রথম টেস্ট ডমিনিকাতে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ জুলাই। সেই ম্যাচ হবে পোর্ট অফ স্পেনে। ২৭ জুলাই থেকে শুরু এক দিনের সিরিজ়। ঘরের মাঠে ২১ বছর আগে শেষবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ছিল ওয়েস্ট ইন্ডিজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+